শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মাত্র চার মাসেই অসম্ভবকে সম্ভব

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত:
৩ জুলাই ২০২৩, ১১:৩১

আলিয়া ভাট

মুক্তির অপেক্ষায় থাকা হিন্দি সিনেমা ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’র গান ‘তুম কেয়া মিলে’ মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ভারতের কাশ্মীরের শুটিং করা গানটিতে রণবীর সিং ও আলিয়া ভাটের রসায়ন পছন্দ করেছেন দর্শক। তবে গানটির শুটিংয়ের বড় চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন আলিয়া। খবর হিন্দুস্তান টাইমসের

 

 

অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের গাওয়া গানটির শুটিং নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

 

যেখানে গানটি নিয়ে কথা বলেছেন আলিয়া। এটি ছিল শিফন শাড়িতে আলিয়ার প্রথম রোমান্টিক গান। শীতকালের কাশ্মীরের রূপ তুলে ধরা হয়েছে গানটিতে।

 

 

আলিয়া জানান গানটি নিয়ে তাঁর খুশির কারণ, ‘সম্পাদনা শেষে গানটির চূড়ান্ত রূপ দেখার পর আমার মন খুশিতে ভরে ওঠে, খুবই গর্ব অনুভব করি। কারণ, মা হওয়ার মাত্র চার মাস পরে গানটির শুটিং হয়। এই সময়ের মধ্যে নিজের ওজন ঝরিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুত হওয়া ছিল এক বড় চ্যালেঞ্জ। আমি সেই চ্যালেঞ্জ নিয়েছিলাম।’

 

গানটি দেখার পর অনেক দর্শকই জানিয়েছেন, ‘তুম কেয়া মিলে’ দেখে তাদের যশ চোপড়ার সিনেমার গানের কথা মনে পড়েছে। আলিয়াও বলেছেন, রোমান্টিক গানটি দিয়ে তাঁরা প্রয়াত নির্মাতার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন।

 

রণবীর সিংও জানিয়েছেন, ছবিতে ‘তুম কেয়া মিলে’ তাঁর সবচেয়ে পছন্দের গানগুলোর একটি।

 

‘রকি অওর রানি কি প্রেম কাহানি’ দিয়ে অনেক দিন পরে পরিচালনায় ফিরলেন করণ জোহর। তারকাবহুল এই ছবিতে আলিয়া, রণবীর ছাড়া আছেন জয়া বচ্চন, ধর্মেন্দ্র, শাবানা আজমি, টোটা রায়চৌধুরী প্রমুখ। ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর