শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ইউক্রেনে শান্তি ফেরাতে চীনের পরিকল্পনায় সমর্থন পুতিনের

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৫ মে ২০২৪, ১৫:৪৩

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে চীনের পরিকল্পনায় তাঁর সমর্থন রয়েছে।

চীনা সংবাদমাধ্যম সিনহুয়ায় আজ বুধবার (১৫ মে) প্রকাশিত এক সাক্ষাৎকারে পুতিন এ কথা বলেন। তিনি আরও বলেন, ইউক্রেন সংকটের পেছনের কারণগুলো সম্পর্কে বেইজিংয়ের পূর্ণ ধারণা আছে।

চলতি সপ্তাহে পুতিনের চীন সফর করার কথা রয়েছে। এই সফরের আগে সিনহুয়াকে সাক্ষাৎকার দিলেন তিনি।

সাক্ষাৎকারে পুতিন বলেন, দুই বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন সংকটের সমাধানে আলোচনার জন্য পথ খোলা রেখেছে মস্কো।

রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন সংকটের সমাধানে চীনের দৃষ্টিভঙ্গির বিষয়ে মস্কোর মনোভাব ইতিবাচক। এই সংকটের মূল কারণ ও এর বৈশ্বিক ভূরাজনৈতিক অর্থ বেইজিং সত্যিই বোঝে।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে বৈঠকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ইউক্রেন সংকট সমাধানে যেসব মূলনীতি তুলে ধরেছিলেন, সেগুলোকে বাস্তবসম্মত ও গঠনমূলক পদক্ষেপ বলে মন্তব্য করেন পুতিন। তিনি বলেন, স্নায়ুযুদ্ধের মনোভাব থেকে বেরিয়ে আসার জন্য এসব পদক্ষেপ প্রয়োজনীয়।

যুদ্ধ বন্ধে বছরখানেক আগে ১২ দফার প্রস্তাব দিয়েছিল বেইজিং। তখন মস্কো ও কিয়েভ দুই পক্ষ একে স্বাগত জানিয়েছিল।

তবে যুক্তরাষ্ট্র বলছিল, চীন নিজেকে শান্তি স্থাপনকারী হিসেবে তুলে ধরছে। কিন্তু বেইজিংয়ের কথায় ইউক্রেন নিয়ে রাশিয়ার মিথ্যা বর্ণনাই প্রতিফলিত হচ্ছে। এমনকি ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে চীন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর