শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পান্ডিয়ার পাশে দাঁড়িয়ে এবি ও কেপিকে ধুয়ে দিলেন গম্ভীর

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৫ মে ২০২৪, ১৩:৫৫

ট্রলের শিকার হচ্ছেন, সাবেক ক্রিকেটারদের সমালোচনার শিকার হচ্ছেন, ব্যাটে-বলে সেরাটা নেই, দলও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে—হার্দিক পান্ডিয়ার সময়টা এমনই যাচ্ছে। এসবই শুরু হয় রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হিসেবে পান্ডিয়ার নাম ঘোষণার পর।

এ সময় খুব বেশি মানুষকে পাশে পাননি পান্ডিয়া। তবে কলকাতার মেন্টর গৌতম গম্ভীর পান্ডিয়ার পাশে দাঁড়িয়েছেন। গম্ভীর পান্ডিয়ার পাশে দাঁড়িয়েছেন পান্ডিয়ার সমালোচনা করা এবি ডি ভিলিয়ার্স ও কেভিন পিটারসেনকে পাল্টা আক্রমণ করে।

এবারের আইপিএলে ১৩ ম্যাচ খেলে মুম্বাইয়ের জয় মাত্র ৪টিতে। প্রথম দল হিসেবে এবারের আইপিএল থেকে ছিটকে গেছে তাঁর দল। তবে এবার ব্যর্থ হলেও পান্ডিয়া ২০২২ সালে নবাগত দল গুজরাট টাইটানসে শিরোপা জেতান। ২০২৩ সালে তোলেন ফাইনালে। অধিনায়ক হিসেবে এই অর্জন কম নয়।

গম্ভীর সেই প্রসঙ্গ তুলে স্পোর্টসক্রীড়াকে দেওয়া সাক্ষাৎকারে পান্ডিয়ার পাশে দাঁড়িয়েছেন। সঙ্গে আইপিএলে কোনো ট্রফি না জেতা ডি ভিলিয়ার্সের অর্জন নিয়ে প্রশ্ন তুলেছেন, ‘যখন তারা অধিনায়ক ছিল, তাদের পারফরম্যান্স কী ছিল? আমার মনে হয় না কেভিন পিটারসেন ও এবি ডি ভিলিয়ার্স অধিনায়ক হিসেবে ক্যারিয়ারে কোনো কিছু করতে পেরেছে। যদি রেকর্ড দেখেন, মনে হয় তারা সবার চেয়ে খারাপ। আমার মনে হয় না এবি ডি ভিলিয়ার্স নিজের কিছু রান করা ছাড়া আইপিএলে কিছু অর্জন করেছে। দলের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে সে কিছুই অর্জন করেনি।’

তিনি যোগ করে বলেন, ‘হার্দিক পান্ডিয়া এখনো আইপিএলজয়ী অধিনায়ক। আপনার শুধু কমলার সঙ্গে কমলার তুলনাই করা উচিত। আপেলের সঙ্গে কমলার নয়।’

এই ভিডিও এক্সে শেয়ার করে পিটারসেন লিখেছেন, ‘সে ভুল বলেনি। আমি খুবই বাজে অধিনায়ক ছিলাম।’ পিটারসেন অবশ্য বেশি দিন নেতৃত্ব দেননি। ৩টি টেস্টে ও ১২টি ওয়ানডেতে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন তিনি। সেই তুলনায় দক্ষিণ আফ্রিকাকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন ডি ভিলিয়ার্স। তাঁর অধীনে প্রোটিয়ারা খেলেছে ১০৩ ম্যাচ। টি-টোয়েন্টি ১৮ ম্যাচ ও ৩টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন এবি।

ডি ভিলিয়ার্স নিজের ইউটিউব চ্যানেলে পান্ডিয়াকে ‘সহজাত অধিনায়ক নয়’ বলেছিলেন। পরে এ কথার ব্যাখ্যাও দেন ডি ভিলিয়ার্স। কথার অপব্যাখ্যা হচ্ছে দাবি করে আরেকটি ভিডিওতে তিনি বলেন, ‘কেন আমি বলেছি সব সময় (পান্ডিয়ার অধিনায়কত্ব) আসল নয়, কারণ আমি নিজেও এভাবে খেলেছি। আমি কখনোই মৃদুভাষী ছিলাম না, যখন বাড়িতে থাকতাম, তখনই আসল ভিলিয়ার্সকে পাওয়া যেত। মাঠে যেটা দেখা যেত, সেটা অভিনয়। মাঝেমধ্যে মাঠে এমন কিছু করতে হয়, যাতে প্রতিপক্ষ আপনাকে সমীহ করতে বাধ্য হয়। যেটা হার্দিক পান্ডিয়া করে।’

বিশ্বকাপে পান্ডিয়াই থাকছেন ভারতের সহ-অধিনায়ক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর