শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ১৬

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৫ মে ২০২৪, ১১:৫৩

পেরুতে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। দেশটির পাহাড়ী আয়াকুচো অঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার (১৪ মে) ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বাসটি ৪০ জন আরোহী নিয়ে আন্দিজ পর্বতের দিকে যাচ্ছিল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার (১৪ মে) সকালে লিমা থেকে আয়াকুচো শহরের যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। বাসটি উল্টে একটি ঢালে গড়িয়ে পড়ে। ভাঙাচোরা রাস্তায় দ্রুত গাড়ি চালানোসহ বেশ কিছু কারণে পেরুতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। এর আগে গত ৩০ এপ্রিল কাজামার্কা অঞ্চলে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়।

আয়াকুচোর কর্মকর্তা উইবার ভেগা সাংবাদিকদের বলেছেন, ইতিমধ্যে ১৩টি লাশ উদ্ধার করা হয়েছে। আরো তিনটি লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। শিলাবৃষ্টিসহ খারাপ আবহওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যহত হচ্ছে। সড়কে অব্যবস্থাপনাসহ অন্যান্য কারণে পেরুতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে।

দেশটিতে ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় মোট ৩,১৩৮ জন নিহত হয়েছ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর