বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

গাজায় জাতিসংঘের গাড়িতে হামলায় এক কর্মী নিহত

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৪ মে ২০২৪, ১৫:৪০

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে একটি হাসপাতাল পরিদর্শনে যাওয়ার সময় হামলার শিকার হয়েছেন জাতিসংঘের কর্মীরা। এতে একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন। গতকাল সোমবার (১৩ মে) এ হামলার ঘটনা ঘটে।

জাতিসংঘ বলেছে, তাদের কর্মীরা জাতিসংঘের একটি গাড়িতে করে রাফার কাছে ইউরোপীয়ান হাসপাতালের দিকে যাচ্ছিলেন। তখন ওই গাড়ির ওপর হামলা হয়।

তবে কারা হামলা চালিয়েছে, তা নিয়ে জাতিসংঘ কিছু বলেনি।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, যুদ্ধ চলমান থাকা একটি এলাকায় গাড়ির ওপর হামলা হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা বিভাগের (ইউএনডিএসএস) কাছ থেকে একটি প্রতিবেদন পাওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৩ মে) গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকায় তাদের দুই কর্মী আহত হয়েছেন।

আইডিএফ আরও বলেছে, ঘটনাটি নিয়ে পর্যালোচনা চলছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, কর্মীর মৃত্যুর খবর জানতে পেরে তিনি ‘অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত’। নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। গুতেরেসের মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে এসব তথ্য উল্লেখ করেছেন।

ফারহান হক আরও বলেন, ‘মহাসচিব জাতিসংঘের কর্মীদের ওপর হওয়া সব হামলার নিন্দা জানিয়েছেন এবং পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন।

আলাদা এক বিবৃতিতে গুতেরেস বলেন, গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জাতিসংঘের ১৯০ জনের বেশি কর্মী নিহত হয়েছেন।

এদিকে আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৩ মে) রাতেও গাজার মধ্যাঞ্চলীয় নুসেইরাত শরণার্থীশিবির থেকে দক্ষিণে একটি আবাসিক ভবনে বিমান হামলা হয়েছে। হামলায় ১৪ জন নিহত হয়েছেন। শরণার্থীশিবিরের একটি স্কুলেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

সোমবার (১৩ মে) রাতে গাজা নগরীর জেইতুন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাফা শহরের পূর্বাঞ্চলীয় এলাকাও বিমান হামলার শিকার হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর