বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সোসিয়েদাদের বিপক্ষে বার্সার দুর্দান্ত জয়

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৪ মে ২০২৪, ১৩:০৮

লা লিগার ম্যাচে গতকাল রাতে রিয়াল সোসিয়েদাদের মাঠে ২-০ ব্যবধানে জয়লাভ করেছে বার্সেলোনা। প্রথমার্ধে লামিনে ইয়ামাল দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোলটি করেন রাফিনিয়া।

ঘরের মাঠে শুরুর দিপে দাপট দেখায় সোসিয়েদাদ। পঞ্চম মিনিটে ভালো সুযোগও পায় তারা। তবে বক্সে বল পেয়েও ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন শেরালদো বেকার। এরপর আক্রমণে ফিরতে থাকে বার্সেলোনা। তবে গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৪০তম মিনিট পর্যন্ত। গুনদোয়ানের পাস থেকে দারুণ এক ফিনিশিংয়ে জাল খুঁজে নেন লামিনে ইয়ামাল।

বিরতির পর আগের মতোই ছন্দ ধরে রাখে বার্সেলোনা। তবে বেশ কয়েকটি আক্রমণ করেও সফল হয়নি দলটি। ৮৮তম মিনিটে রাফিনিয়ার করা ফ্রিকিক প্রতিপক্ষ ফুটবলারের হাতে লাগলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এই জয়ে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বার্সা। ৭৫ পয়েন্ট নিয়ে তিনে আছে জিরোনা। আগেই শিরোপা নিশ্চিত করা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৯০।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর