শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ক্ষেত পাহারা দিতে গিয়ে হাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৩ মে ২০২৪, ১২:১৯

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১২ মে) গভীর রাতে উপজেলার সীমান্তবর্তী ধোপাজুরি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলতাফ উদ্দিন (৭০) উপজেলার বানাইচিরিঙ্গি পাড়া এলাকার মৃত জাফর আলীর ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কৃষক আলতাফ উদ্দিন তার বাড়ির ৪০০ মিটার দুরে ধোপাজুরি পাহাড়ের ঢালে আবাদ করা বোরো ক্ষেতের পাকা ধান কেটে রেখেছিলেন। গতকাল রাতে ছেলে হানিফকে নিয়ে ক্ষেত পাহারা দিতে যান তিনি। রাত সাড়ে ৩টার দিকে কয়েকটি হাতি ক্ষেতে আক্রমণ চালালে হানিফ দৌঁড়ে নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হলেও আলতাফ আর ফিরে আসতে পারেনি।

এ সময় হাতির আক্রমণের শিকার হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় জয়রামকুড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ভুবনকুড়া ইউনিয়ন পরিষদের সদস্য আক্কাস আলী জানান, গত কয়েক বছর সীমান্তবর্তী এলাকাবাসী নির্ঘুম রাত কাটাচ্ছে। হাতির আক্রমণে প্রায়ই কৃষক মারা যাচ্ছে।

ময়মনসিংহ বন বিভাগের গোপালপুর বিট কর্মকর্তা লোকমান হাকিম জানান, নিহত কৃষকের পরিবারকে বন বিভাগের কাছে আবেদন করতে বলা হবে। আবেদনের পরিপ্রেক্ষিতে বন বিভাগ থেকে তার পরিবারকে ৩ লাখ টাকা সহায়তা করা হবে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর