শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

এমভি আব্দুল্লাহ কুতুবদিয়ায় নোঙর করবে আজ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৩ মে ২০২৪, ১১:৫৮

সোমালিয়ার জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া ২৩ নাবিকসহ বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ দেশের জলসীমায় প্রবেশ করেছে। জাহাজটি আজ সোমবার (১৩ মে) বিকালে কুতুবদিয়া পৌঁছাবে।

কাল মঙ্গলবার (১৪ মে) বিকালে সদরঘাট জেটিতে তাদের বরণ করবেন স্বজনরা। সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার ৬৪ দিন পর স্বজনের সঙ্গে মিলিত হবেন ২৩ নাবিক।

কুতুবদিয়ায় নোঙর করলে নাবিকদের আরেকটি গ্রুপ পাঠাবে জাহাজটির মালিকপক্ষ। জিম্মিদশা থেকে মুক্ত নাবিকদের তারা নিয়ে আসবেন তীরে। সদরঘাট জেটিতে তাদের নিয়ে আসা হতে পারে বলে জানিয়েছেন কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী মেহেরুল করিম।

কেএসআরএম’র সূত্র জানিয়েছে, কুতুবদিয়া চ্যানেলে পণ্য খালাস শেষেই জাহাজটি নাবিকদের নিয়ে চট্টগ্রামের দিকে রওনা দেবে। এরপর মঙ্গলবার (১৪ মে) বিকালে চট্টগ্রামের সদরঘাটে নাবিকদের বরণ করে নেওয়া হবে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে জাহাজের মালিক কবির গ্রুপের মিডিয়া এডভাইজার মিজানুল ইসলাম বলেন, এমভি আব্দুল্লাহ গতকাল দেশের জলসীমায় প্রবেশ করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর