শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রাজ্যর সঙ্গে প্রিয়ম, মেয়েকে প্রকাশ্যে এনে যা বললেন পরীমণি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১২ মে ২০২৪, ১৭:৩৮

সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমণি। নায়ক শরিফুল রাজের সঙ্গে বিয়ে ভাঙার পর বর্তমানে তিনি সিঙ্গেল মাদার। এরই মধ্যে খবর, দ্বিতীয়বার মা হয়েছেন তিনি। কিন্তু সেটা বাস্তবে নয়, কন্যা সন্তান দত্তক নিয়েছেন এই নায়িকা।

গেল ৯ মে দ্বিতীয় সন্তান আগমনের খবর জানানোর পরে রোববার (১২ মে) বিশ্ব মা দিবসে প্রথমবারের মতো মেয়েকে প্রকাশ্যে আনলেন পরীমণি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর (পূণ্য) সঙ্গে মেয়ে প্রিয়মের ১১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। ভিডিওতে দেখা যায়, বোন প্রিয়মের গালে চুমু দিচ্ছেন পরীর ছেলে পূণ্য।

ভিডিওটি প্রকাশ করে পরীমণি লিখেছেন, ‘হ্যাপি মাদার্স ডে টু মি! আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ। আমার বাচ্চারা তোমরা আমার চোখ জুড়ে থাকো। আমার বুক জুড়ে থাকো। আমি তোমাদের অনেক ভালোবাসি।’

এর আগে নিজের মা হওয়ার খবর জানিয়ে পরীমণি বলেন, ‘এক অন্যরকম অনুভূতি। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! আগামী ১২ মে হবে সাফিরা সুলতানা প্রিয়মের আকিকা। মা হিসেবে যতটুকু সুন্দর করা যায়, সেভাবেই এটা আমি করব।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর