বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১২ মে ২০২৪, ১৫:৫৫

তাপপ্রবাহের কারণে বেশ কদিন বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। ওই সময়ের শিখন ঘাটতি পূরণে শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রণালয়। তবে আসন্ন ঈদুল আজহার পর তা আর থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আজ রোববার (১২ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু তাপপ্রবাহের কারণে প্রায় ৯টি কর্মদিবস পাইনি, সেহেতু চেষ্টা করছি আপাতত শনিবার একটি ব্যবস্থা করে কর্মদিবসগুলো যেন পাই। তবে এটি স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়।

শিক্ষক ও শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা বাড়ির কাজ যথাযথভাবে করছে কিনা, সেটার জন্য সময় পাচ্ছে কিনা সেটাও দেখার দরকার আছে। অতিমাত্রায় চাপ দিয়ে প্রতিদিন তাদের শ্রেণিকক্ষে রেখে আমরা অনেক বেশি শিখন ফল অর্জন করবো তা কিন্তু নয়। এটা একটি সাময়িক বিষয়। আমরা আশা করছি আগামী ঈদুল আজহার পরে হয়তো বা চালিয়ে যেতে হবে না। এটা আমরা অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত নেব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর