শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রাফাসহ গাজার বিভিন্ন অংশে হামলা ইসরায়েলের, নিহত ২১

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১২ মে ২০২৪, ১২:৫৩

ইসরায়েল গতকাল শনিবার (১১ মে) রাফাসহ গাজার বিভিন্ন অংশে হামলা চালিয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন।

ইতিমধ্যে রাফার আরও এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এর মধ্য দিয়ে ইসরায়েল রাফায় আরও বড় ধরনের অভিযানের ইঙ্গিত দিয়েছে।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, জনাকীর্ণ রাফা শহরে সরাসরি হামলার ক্ষেত্রে মহাবিপর্যয়ের ঝুঁকি আছে।

এএফপির সাংবাদিক, চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা উপকূলীয় অঞ্চলটি জুড়ে ইসরায়েলি হামলার কথা জানিয়েছেন।

জাতিসংঘ বলেছে, আন্তর্জাতিক আপত্তি উপেক্ষা করে গত সপ্তাহে ইসরায়েলি সেনারা পূর্ব রাফায় প্রবেশ করেন। এ ঘটনার পর গাজায় মানবিক ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে যায়।
গত মঙ্গলবার (৭ মে) ইসরায়েলি বাহিনী মিসর সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশ নিয়ন্ত্রণে নেয়। তারা গুরুত্বপূর্ণ একটি ক্রসিং বন্ধ করে দেয়। আরেকটি ক্রসিং দিয়ে যান চলাচল স্থগিত করে দেয়।

গাজার একটি হাসপাতালের বিবৃতিতে বলা হয়, উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মরদেহ গাজার দেইর আল-বালাহ শহরের আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা রাফায় প্রচণ্ড বিমান হামলার কথা জানিয়েছেন। এএফপির ছবিতে শহরটির আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে।

এ ছাড়া উত্তর গাজায় হামলা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গতকাল দেশটির সেনারা ক্রসিংয়ে সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে লড়াই করছিলেন। তাঁরা এলাকাটিতে অনেক ভূগর্ভস্থ টানেল খুঁজে পেয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর