বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

রোনালদোকে ট্রফিশূন্য রাখল আল হিলাল, মেয়েকে নিয়ে নেইমারের উদ্‌যাপন

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১২ মে ২০২৪, ১২:২৭

এবারও সৌদি প্রো লিগ জেতা হলো না ক্রিস্টিয়ানো রোনালদোর। গতকাল রাতে পয়েন্ট তালিকার সবচেয়ে নিচের দল আল হাজমকে ৪-১ গোলে হারিয়ে ৩ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে ফেলেছে নেইমারের দল আল হিলাল।

নেইমার অবশ্য আল হিলালের হয়ে এ ম্যাচে খেলেননি। চোটের কারণে গত বছরের অক্টোবর থেকেই মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান তারকা। তবে মেয়েকে নিয়ে নেইমারের শিরোপা জয় উদ্‌যাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাও করে প্রচার করেছে আল হিলাল।

সৌদি প্রো লিগে আল হিলাল শিরোপা জয় নিশ্চিত করেছে চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত থেকে। ৩১ ম্যাচের একটিতেও হারেনি তাঁরা। ২৯ জয় আর ২ ড্রয়ে তাদের পয়েন্ট ৮৯। সমান ম্যাচে আল নাসরের পয়েন্ট ৭৭। ২৫টি জয়, ২ ড্র আর ৪ হার নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোনালদোর দল। বাকি থাকা ৩ ম্যাচের সব কটিতে জিতে পুরো ৯ পয়েন্ট পেলেও আর আল হিলালকে ছুঁতে পারবে না তারা।

৩৯ বছর বয়সী পর্তুগিজ তারকা রোনালদোকে আরও একটি হতাশা আল হিলাল ‘উপহার’ দিতে পারে ৩১ মে। সেদিন কিংস কাপের ফাইনালে জেদ্দায় আল নাসরের মুখোমুখি হবে তারা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর