শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মানবকোষের আচরণ সম্পর্কে জানাবে এআই

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১২ মে ২০২৪, ১১:০৭

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এখন অনেক ধরনের কাজ করা হচ্ছে। ভিডিও তৈরি থেকে শুরু করে কম্পিউটারের কোড লেখা বা বিমানের গতিবিধি জানাতে পারে এআই প্রোগ্রাম। কৃত্রিম বুদ্ধিমত্তার নানা চমকের খোঁজ আমরা জানছি। বিজ্ঞানী ও উদ্ভাবকেরা প্রযুক্তির এই জাদুর কাঠি দিয়ে অনেক চমক তৈরি করছেন। গুগল এমনই এক ব্যবস্থা তৈরি করছে, যা মানবকোষের গতিবিধি সম্পর্কে ধারণা দিতে পারে। আলফাফোল্ড-৩ মডেল মানবদেহকে বুঝতে ও রোগের বিরুদ্ধে লড়াই করতে জাদুর কাঠির মতো কাজ করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ল্যাব ডিপমাইন্ড ও আইসোমরফিক ল্যাবস আলফাফোল্ডের সিস্টেমের একটি শক্তিশালী সংস্করণ উন্মোচন করেছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা বিজ্ঞানীদের কোষের আণুবীক্ষণিক কার্যপদ্ধতির আচরণ বুঝতে সাহায্য করে। ২০২০ সালে আলফাফোল্ডের একটি প্রাথমিক সংস্করণ প্রকাশ করা হয়। প্রথম সংস্করণ মানবশরীরের প্রোটিন ফোল্ডিং নামের একটি সমস্যা সমাধানে দারুণভাবে সহায়তা করে। প্রোটিন এমন অণু, যা সব জীবন্ত কোষের কাজ ও আচরণ নির্ধারণ করে। এই অণু ত্রিমাত্রিক আকারের হয়। জীববিজ্ঞানীরা প্রোটিনের আকৃতি নির্ণয় করতে কয়েক দশক অতিবাহিত করেন। আলফাফোল্ড সেই ধাঁধার সমাধান করেছে। অ্যামিনো অ্যাসিডের টুকরা থেকে আলফাফোল্ড কয়েক মিনিটের মধ্যে ত্রিমাত্রিক আকৃতির পূর্বাভাস দিতে পারে। ডিপমাইন্ডের বিজ্ঞানীরা এক বছর ধরে আলফাফোল্ডকে প্রশিক্ষিত করেছেন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান ফ্রান্সিসকোর বিজ্ঞানীরা ২০২০ সালে প্রযুক্তি ব্যবহার করে করোনভাইরাসের প্রকৃতি বোঝার চেষ্টা করেন। এ ছাড়া ম্যালেরিয়া ও পারকিনসন রোগের প্রতিকার খুঁজে বের করার জন্য আলফাফোল্ড লড়াই করার সময় এটি ব্যবহার করেছিল। এবারে নতুন ওষুধ ও ভ্যাকসিন তৈরিতে এআইয়ের উন্নত সংস্করণ ব্যবহারের চেষ্টা করা হচ্ছে।

গুগল ডিপমাইন্ডের গবেষক জন জাম্পার বলেন, ‘কোষের আন্তযোগাযোগের বিষয় সম্পর্কে এআই আমাদের অনেক তথ্য দিচ্ছে। এআই আমাদের কোষ নিজেরা কীভাবে কাজ করে, সেই ধারণা দিতে পারে। আলফাফোল্ডের নতুন সংস্করণ প্রোটিনের আকৃতি কেমন হবে, তা জানাতে পারে। প্রোটিনের আকার সম্পর্কে ভবিষ্যদ্বাণী করার পাশাপাশি ডিএনএসহ অন্যান্য জৈবিক প্রক্রিয়ার আচরণ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে পারবে।’

গুগল ডিপমাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও আইসোমরফিক ল্যাবসের প্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিস বলেন, মানবশরীর একটি গতিশীল মাধ্যম। এখানে বিভিন্ন অণু ও জৈবিক কাঠামোর মধ্যে মিথস্ক্রিয়া আছে। ওয়েবসাইট থেকে আলফাফোল্ড-৩ ব্যবহার করতে পারবেন। এই এআই টুল নিয়ে বৈজ্ঞানিক সাময়িকী নেচারে প্রকাশিত একটি গবেষণাপত্রে বিস্তারিত জানানো হয়েছে। নতুন এই এআই ব্যবস্থা ব্যবহার করে কয়েক মাসের কাজের সময় বাঁচানো যাবে। গবেষকদের অসম্ভব কাজ করার সুযোগ দিচ্ছে। নতুন এই টুলের মাধ্যমে নতুন ওষুধ তৈরিরও সুযোগ আছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর