বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বাগেরহাটে বজ্রপাতে দুই শ্রমিক নিহত, আহত ৬

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১১ মে ২০২৪, ১২:২৬

বাগেরহাটের শরণখোলা বজ্রাঘাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন।

শনিবার (১১ মে) সকাল সাড়ে দশটায় উপজেলার বান্ধাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস মো. কামরুজ্জামান।

পুলিশ জানিয়েছে, বান্দাঘাট এলাকায়, কার্গো থেকে বালু উঠাচ্ছিল শ্রমিকরা। বৃষ্টি শুরু হলে তার পাশের একটি টিনের চালার নিচে আশ্রয় নিচ্ছিলেন। এ সময় পর পর দুটি বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, মিলন এবং মোস্তফা। তাদের বাড়ি মোড়েলগঞ্জ।

আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর