বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

টেকনাফের আশ্রয় শিবিরে ডাকাতের গুলিতে রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত:
১১ মে ২০২৪, ১২:০৬

কক্সবাজারের টেকনাফের আশ্রয় শিবিরে ডাকাতদলের সদস্যরা এক রোহিঙ্গাকে মাথায় গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত রোহিঙ্গা-টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক- ই,শেডের বাসিন্দা। শনিবার ( ১১ মে) সকাল ৮ টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ক্যাম্প মাঝি বদরুল ইসলাম বলেন, শনিবার (১১ মে) সকালে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পর ই-ব্লকে বসবাসরত মো. আলম নামের এক রোহিঙ্গাকে পূর্বের শত্রুতার জের ধরে একটি ডাকাতদলের সদস্যরা ক্যাম্পের ভেতর চায়ের দোকানের সামনে তাকে মাথায় গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম আসেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গনি বলেন, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প ডাকাতের গুলিতে এক রোহিঙ্গা নিহতের খবর পেলে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এবং লাশ উদ্ধারের পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ওসি জানায়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর