শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভক্তকে অটোগ্রাফ দিতে গিয়ে বোতলের আঘাতে আহত জোকোভিচ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১১ মে ২০২৪, ১১:৩৯

শুক্রবার ইতালিয়ান ওপেনে ম্যাচ জয়ের পর সমর্থকদের অটোগ্রাফ দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন নোভাক জোকোভিচ। আকস্মিকভাবে উড়ে আসা বোতলের আঘাতে আহত হয়েছেন সার্বিয়ান এ টেনিস তারকা। শুরুতে আঘাত গুরুতর মনে হলেও পরে জোকোভিচ নিজেই জানিয়েছেন তিনি ভালো আছেন। এ সময় যাঁরা তাঁকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন, তাঁদের ধন্যবাদও জানিয়েছেন ২৪ গ্র্যান্ড স্লাম জেতা জোকোভিচ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জোকোভিচ নিচে দাঁড়িয়ে গ্যালারিতে থাকা এক ভক্তকে অটোগ্রাফ দেওয়ার সময় পাশ থেকে উবু হয়ে হাত বাড়িয়ে দেন অন্য এক ভক্ত। তখন সেই হাত বাড়িয়ে দেওয়া ভক্তের ব্যাগ থেকে পানির বোতল অসাবধানতাবশত পড়ে যাওয়ার সময় সরাসরি গিয়ে আঘাত করে জোকোভিচের মাথায়। বোতলের আঘাতে তাৎক্ষণিকভাবে লুটিয়ে পড়েন এই টেনিস তারকা। কিছু সময় মাথায় হাত দিয়ে বসে থাকার পর সেখান থেকে সরিয়ে নেওয়া হয় জোকোভিচকে।

আঘাতের পর চিকিৎসকেরা জোকোভিচের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। তাঁর মাথায় রক্ত দেখলেও কোনো ধরনের সেলাই লাগেনি বলে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এদিন জোকোভিচের ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনও বাতিল করা হয়।

টুর্নামেন্ট কর্তৃপক্ষের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘ম্যাচ শেষে সেন্টার কোর্ট ছাড়ার সময় অটোগ্রাফ দিতে গিয়ে মাথায় পানির বোতলের আঘাত পেয়েছেন জোকোভিচ। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা উদ্বিগ্ন হওয়ার মতো নয়।’

পরে নিজের শারীরিক অবস্থার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জোকোভিচ লিখেছেন, ‘উদ্বিগ্ন হয়ে যাঁরা বার্তা দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। এটা একটা দুর্ঘটনা ছিল এবং আইসপ্যাক নিয়ে হোটেলে বিশ্রামের পর আমি এখন ভালো আছি। রোববার সবার সঙ্গে দেখা হবে।’

জোকোভিচের দুর্ঘটনা নিয়ে ইতালিয়ান টেনিস ফেডারেশনের মুখপাত্র আলেসান্দ্রো কাতাপানো বলেছেন, ‘তার মন খারাপ, তবে সে ভালো আছে। আমরাও যা ঘটেছে তা নিয়ে হতাশ।’ এ সময় ভিডিও চিত্র পর্যবেক্ষণ করে পুরো ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন কাতাপানো।

দুর্ঘটনার আগে অবশ্য ফ্রান্সের কোরেন্টিন মোটেটের বিপক্ষে ৬–৩ ও ৬–১ গেমে জয় পেয়েছেন জোকোভিচ। রোববার পরের রাউন্ডের ম্যাচে জোকোভিচের প্রতিপক্ষ আলেসান্দ্রো তাবিলো।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর