শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে-কোথায়

ডেক্স রিপোর্ট

প্রকাশিত:
২৭ জুন ২০২৩, ১৪:০০


অবশেষে প্রকাশিত হয়েছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সূচি। ৫ অক্টোবর টুর্নামেন্টের পর্দা উঠার দুদিন পর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।


মোট দশটি ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট।
টুর্নামেন্টের পর্দা উঠবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যেকার ম্যাচ দিয়ে, পাঁচ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এখানেই ১৯ নভেম্বর হবে বিশ্বকাপের ফাইনাল। দুটি সেমিফাইনালের প্রথমটি ১৫ নভেম্বর হবে মুম্বাইয়ে। পরের সেমিফাইনাল পরদিন কলকাতার ইডেন গার্ডেন্সে।

বাংলাদেশের প্রথম দুই ম্যাচের ভেন্যু ধর্মশালায়। এখানে খেলার অভিজ্ঞতা আগে থেকেই আছে বাংলাদেশের। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বে খেলেছিল টাইগাররা।

১৪ অক্টোবর নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে চেন্নাই যাবে বাংলাদেশ। সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তামিম ইকবালের দল। পরের ম্যাচটি স্বাগতিক ভারতের বিপক্ষে, পুনেতে ১৯ অক্টোবর। পুনের পাশের শহর মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪ অক্টোবর খেলবে বাংলাদেশ।

কলকাতায় বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ অক্টোবর, প্রতিপক্ষ বাছাই পেরিয়ে আসা দল। তিন দিন পর একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রাথমিক পর্বের শেষ দুই ম্যাচ বাংলাদেশ খেলবে ১২ দিনে। ৬ নভেম্বর দিল্লিতে বাংলাদেশের প্রতিপক্ষ বাছাই পেরিয়ে আসা আরেক দলের সঙ্গে। এই পর্বের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে।

বিশ্বকাপের একশ দিন আগে সূচি প্রকাশ করলো আইসিসি। সাধারণত এটি বছর খানেক আগে করা হয়। তবে এবার পাকিস্তানের খেলা নিয়ে রাজনৈতিক বিরোধ থাকায় দেরি হয়।

মঙ্গলবার মুম্বাইয়ের এক হোটেলে সংবাদ সম্মেলন করে সূচি প্রকাশ করা হয়। ১৫ অক্টোবর আহমেদাবাদে হবে বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ভারত-পাকিস্তান লড়াই।

 

একনজরে বিশ্বকাপে রাউন্ড-রবিন লিগে বাংলাদেশের সব ম্যাচের সূচি:

৭ অক্টোবর, বাংলাদেশ-আফগানিস্তান, ধর্মশালা
১০ অক্টোবর, বাংলাদেশ-ইংল্যান্ড, ধর্মশালা
১৪ অক্টোবর, বাংলাদেশ-নিউজিল্যান্ড, চেন্নাই
১৯ অক্টোবর, বাংলাদেশ-ভারত, পুনে
২৪ অক্টোবর, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, মুম্বাই
২৮ অক্টোবর, বাংলাদেশ-কোয়ালিফায়ার ওয়ান, কলকাতা
৩১ অক্টোবর, বাংলাদেশ-পাকিস্তান, কলকাতা
৬ নভেম্বর, বাংলাদেশ-কোয়ালিফায়ার টু, দিল্লি
১২ নভেম্বর, বাংলাদেশ-অস্ট্রেলিয়া, পুনে


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর