বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ডাবের পানি পান করবেন যে কারণে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৯ মে ২০২৪, ১৬:৪০

গরমে স্বস্তি পেতে ডাবের পানির কোনো বিকল্প নেই। কিন্তু জানেন কি, কোন ৫ কারণে তীব্র গরমে ডাবের পানি খাওয়া আপনার জন্য জরুরি?

বিশেষজ্ঞদের মতে, রক্তে ক্ষতিকারক গ্লুকোজ এবং কোলেস্টরলের পরিমাণ কমাতে পারে এ পানীয়। নিয়মিত এ পানীয় পানের ফলে শরীরে ক্যালসিয়াম, মিনারেল ও পটাশিয়ামের ভারসাম্য বজায় থাকে।

গরমে ডাবের পানি পান করার বিশেষ উপকারিতার কথা বলছেন চিকিৎসকরা। তীব্র দাবদাহে কিংবা গরমের সময় মানব শরীরে যে সমস্যাগুলো তৈরি হয় তা থেকে অনেকটাই মুক্তি দেয় এ পানীয়। আসুন একে একে তা জেনে নিই-

১। তীব্র গরমে ত্বকে ডিহাইড্রেশন বা পানির ঘাটতি দেখা দিলে তা দ্রুত পূরণ করতে পারে ডাবের পানি।

২। পুষ্টিবিদরা বলছেন, ডাবের পানিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাংগানিজ ও জিংক। এসব উপাদান গরমে শরীরকে সুস্থ রাখতে কাজ করে।

৩। গরমের একটি কমন সমস্যা তৈলাক্ত ত্বক। আর এ সমস্যার নিমিষেই সমাধান করতে পারে ডাবের পানি। ত্বকের তৈলাক্ত ভাব দূর করার পাশাপাশি রোগ-প্রতিরোধক্ষমতা বাড়িয়ে তোলে এ পানীয়।

৪। গরমে অনেকেরই প্রস্রাবে ইনফেকশন দেখা দেয়। আপনি কি জানেন? এ সমস্যা সমাধানেও ডাবের পানি কার্যকর।

৫। গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকার কারণে হজমের সমস্যা দেখা দেবেই। তাই ডায়েটে নিয়মিত রাখতে পারেন ডাবের পানি। এ পানীয় আপনার হজম শক্তি বাড়াবে।

ত্বকের কোষকে পুনর্জীবিত করতেও সাহায্য করে ডাবের পানি। ত্বককে মসৃণ করতে এর জুড়ি নেই বললেই চলে। ত্বকের দাগ দূর করার পাশাপাশি রোদে পোড়া ভাব অপসারণে এই পানীয় নিয়মিত পান করুন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর