শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

‘পুনর্জন্ম’র নির্বাহী প্রযোজকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৯ মে ২০২৪, ১৪:২৮

নির্মাতা ভিকি জাহেদের তুমুল জনপ্রিয় ওয়েব ফিল্ম ‘পুনর্জন্ম’, ‘দ্য সাইলেন্স’, ‘আরারাত’-এর নির্বাহী প্রযোজক মাসুদুল মাহমুদ রূহান আর নেই। রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রূহানের মৃত্যুর খবর নিশ্চিত করেন নির্মাতা ভিকি জাহেদ।

তাঁর বন্ধু-সহকর্মীরা জানিয়েছেন, আত্মহত্যা করেছেন রূহান। রাত দেড়টার দিকে নিজের রুমে সিলিং ফ্যানে ঝুলছিলেন তিনি। ভিকি আজ দুপুর (৯ মে) সাড়ে ১২টার দিকে বলেন, ‘রাত ১২টার দিকে ওর রুমমেট দরজা খুলে দেখে, রূহান ফ্যানের সঙ্গে ঝুলছে।’ নির্মাতা আরও জানান, ছেলের মৃত্যুর খবর শুনে রূহানের মা–বাবা রংপুর থেকে ঢাকায় রওনা হয়েছেন। তাঁরা ঢাকায় ফিরলে লাশের ময়নাতদন্ত হবে।
জানা গেছে, সম্প্রতি স্ত্রীর সঙ্গে রূহানের বিবাহবিচ্ছেদ ঘটে। ঘনিষ্ঠজনেরা জানান, এর পর থেকেই হতাশায় ভুগছিলেন রূহান। সামাজিক মাধ্যম দেখলেও বোঝা যায় হতাশায় ডুবে ছিলেন রূহান।

সর্বশেষ ৪ মে একটি পোস্ট তিনি লিখেছেন, ‘আমার চেনা পৃথিবীর বুকে যেমন তুমি নাই, তোমার বুকেও আমি নাই! তাহলে কেন সেদিন বলেছিলে? আমার সঙ্গেই এই জন্ম কাটিয়ে দেবে? ভুল বুঝিও না। আমি দোষ দিচ্ছি না। জাস্ট বললাম আর কি!’ রূহানের এই অনুভূতির পোস্টে তাঁকে অকালে হারিয়ে শোকবার্তা দিচ্ছেন সহকর্মী-বন্ধুরা।
রূহানের এই অকালপ্রয়াণের খবরে শোকে মুষড়ে পড়েছেন বন্ধু-সহকর্মীরা। সামাজিক মাধ্যম ভরে উঠেছে শোকবার্তায়। বন্ধু পরিচয় দেওয়া ফয়সাল আহমেদ লিখেছেন, ‘এই রাতে আমার বন্ধু রূহানের আত্মহত্যার খবর পেলাম। দুদিন আগপর্যন্তও জীবনের পক্ষে যার তীব্র স্লোগান শুনে বিরক্ত হলাম, সে এখন মৃত। আমার মতো জীবন নিয়ে ভয়াবহ হতাশ একটা মানুষ যা পারল না, রূহানের মতো প্রচণ্ড বাঁচতে ভালোবাসা মানুষ তা কী করে পারল আমার বোধগম্য হচ্ছে না। যে কথা আমার বা তোর লেখার কথা ছিল অন্তত আরও তিরিশ বছর পর, তা আমাকে আজকে লিখতে হইলো! জীবন এত ক্ষুদ্র করে দিলি রূহান!’

রূহানের সঙ্গে তোলা একটি ভিডিও শেয়ার করে অভিনেতা শ্যামল মওলা লিখেছেন, ‘এই হাসি আর কখনো হাসবে না…ওপারে দেখা হবে…রূহান।’
‘পুনর্জন্ম’, ‘রেডরাম’, ‘চম্পা হাউজ’, ‘শুক্লপক্ষ’, ‘দ্য সাইলেন্স’, ‘আরারাত’–এর মতো জনপ্রিয় ওয়েব ফিল্ম, নাটক-সিরিজের নির্বাহী প্রযোজক তিনি। ভিকি জাহেদের বেশির ভাগ কাজেরই নির্বাহী প্রযোজক ছিলেন রূহান। গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া চঞ্চল চৌধুরী অভিনীত সিরিজ ‘রুমি’রও লাইন প্রোডিউসার ছিলেন রূহান। এ সিরিজটিরও নির্মাতা ছিলেন ভিকি জাহেদ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর