শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

চীনের হাসপাতালে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ১০ জনের মৃত্যু

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৮ মে ২০২৪, ১৭:৪০

দক্ষিণ চীনের ইউনান প্রদেশের জেনসিয়ং কাউন্টির একটি হাসপাতালে হঠাৎ ছুরি হাতে ঢুকে পড়ে এক ব্যক্তি। সামনে যাকে পায় তাকেই এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় ছুরির আঘাতে ১০ জনের মৃত্যু হয়েছে। এ হামলায় আহত অন্তত ২১ জন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন।

হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, পুলিশ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে কিনা তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে রাষ্ট্রীয় গণমাধ্যম হামলার ধরন উল্লেখ করেনি, তবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে- হাসপাতাল প্রাঙ্গণে একজন ছুরি হাতে দৌড়াচ্ছে। স্থানীয় এক বাসিন্দা দ্য পেপারকে বলেছেন, এটি বেলা ১১টার দিকে ঘটেছে, হামলায় কতজন মারা গেছেন সেই সংখ্যা এখনো জানা যায়নি।

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি আক্রমণ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন এবং আহতদের মধ্যে ডাক্তাররাও রয়েছেন। রেড স্টার সোশ্যাল মিডিয়া পোস্টে প্রত্যক্ষদর্শীর ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের চারদিক রক্তে ভেসে যাচ্ছে। আহত ব্যক্তিরা একে অপরকে সাহায্য করার চেষ্টা করছেন। কঠোর আগ্নেয়াস্ত্র আইনের কারণে চীনে এ ধরনের সহিংস অপরাধ, বিশেষ করে পাবলিক প্লেসে অত্যন্ত বিরল।

যদিও আইনটি নাগরিকদের আগ্নেয়াস্ত্র রাখার ব্যাপারে কঠোরভাবে বিধি-নিষেধ আরোপ করে, তবুও গত কয়েক বছরে ছুরিকাঘাতের সংখ্যা বেড়েছে।

গত আগস্টে ইউনানে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তি ছুরি দিয়ে লোকদের আক্রমণ করার পর দুইজন মারা যান এবং আরও সাতজন আহত হন। এর এক মাস আগে দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে ছয়জন নিহত ও একজন আহত হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর