বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

আমলকীর স্বাস্থ্য উপকারিতা জানেন তো?

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৭ মে ২০২৪, ১৬:৪৫

আমলকী মূলত শীতকালীন ফল। তবে গরমেও এর কদর আছে। পুষ্টিবিদদের মতে, গরমের এই সময় নিয়মিত আমলকী খেলে স্বাস্থ্য ভালো থাকবে। এই ফলের রয়েছে অনেক ওষুধি গুণ।


১। প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ আমলকী রোগ প্রতিরোধ শক্তি অনেকটাই বাড়িয়ে তোলে। গরমে ঘরে ঘরে জ্বর-ঠাণ্ডা লেগেই আছে। সেটি প্রতিরোধ করার জন্য আমলকী হতে পারে সহজ উপায়।


২। গরমের সময় হজমের গোলমাল অনেক বেড়ে যায়। সঙ্গে আছে গ্যাসের সমস্যা। এসব এড়াতে আমলকী বেশ কার্যকর।এতে আছে প্রচুর পরিমাণে আঁশ, যা হজম সহজ করে দেয়।


৩। অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ আমলকী ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বককে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনী রশ্মি থেকে রক্ষা করে। আবার ত্বকের সজীবতা বজায় রেখে বলিরেখা পড়াও নিয়ন্ত্রণ করে এই ফল।

৪। চুলের যত্নে আমলকীর ব্যবহার অনেক আগ থেকেই প্রচলিত। খুশকির সমস্যা দূর করার পাশাপাশি চুল বৃদ্ধিতেও আমলকী বেশ কার্যকর।


৫। পলিফেনল ও ফ্ল্যাভোনয়েড এমন এক উপাদান, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই দুই উপাদান আমলকীতে প্রচুর পরিমাণে রয়েছে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য আমলকী বেশ উপকারী।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর