শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভক্তের প্রেম–প্রস্তাব, না মানলে মৃত্যুর হুমকি! যেভাবে সামলিয়েছেন নায়ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৪, ১৫:২৯

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের অভিনয়শিল্পী বাপ্পি চৌধুরী ও নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ঈদ উপলক্ষে তাঁরা গিয়েছিলেন বেসরকারি চ্যানেল দেশ টেলিভিশনে। সেখানে গিয়ে নিজেদের সম্পর্কে নানা মজার তথ্য জানিয়েছেন দর্শকদের। এক প্রশ্নের জবাবে ভক্তদের নিয়ে একটি মজার ঘটনার কথা জানিয়েছেন বাপ্পি।


আমাকে বিয়ে করতে হবে নয়তো মরে যাব—কোনো ভক্ত কি ফোন করে বাপ্পিকে এমন কথা বলেছেন? সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে বাপ্পি বলেন, ‘আমি পাইসি অলরেডি একজন। মেয়েটি ক্লাস নাইনে পড়ত। আরও দুই-চার বছর আগের কথা। আমি একবার ক্যামেরার সামনে বলেছিলাম বিয়ের কথা। তো মেয়েটি ফেসবুকে ভিডিও ছাড়ছিল, আমি মরে যাব যদি তুই বিয়ে করিস। এর পরের দিন আমার বাসার নিচে চলে আসছিল। ওর বাবাকে নিয়ে। আমি একটু ভয় পাইসিলাম সেদিন। আমি বিষয়টি যেভাবে হ্যান্ডেল করছি সেটা হচ্ছে, তার সঙ্গে কথা বলেছি। তার বাবা অনুরোধ করে বলেছেন, তুমি এক–দুদিন কথা বলো পরে আমি ম্যানেজ করে নেব। তারপর আমি তার সঙ্গে এক সপ্তাহ কথা বলেছি। পরে ধীরে ধীরে ম্যানেজ করে নিসি।’



বাপ্পি কি সিঙ্গেল? এ প্রসঙ্গে নায়ক বলেন, ‘বাপ্পি অবশ্যই সিঙ্গেল, কারণ সে বিয়ে করেনি। বিয়ে না করা পর্যন্ত একটা ছেলে সিঙ্গেলই থাকে।’ বাপ্পি প্রেম করছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বাপ্পি প্রেম করছেন অবশ্যই সিনেমায়।’

 

এফডিসিতে আড্ডার ফাঁকে এভাবেই ক্যামেরাবন্দী হন শাবনূর, বাপ্পী চৌধুরী, নিরব ও পরীমনি। ছবি: শফিক আল মামুন
এফডিসিতে আড্ডার ফাঁকে এভাবেই ক্যামেরাবন্দী হন শাবনূর, বাপ্পী চৌধুরী, নিরব ও পরীমনি। ছবি: শফিক আল মামুন
অন্যদিকে সবচেয়ে ভালো ঈদ কোনগুলো ছিল? প্রশ্নের জবাবে অভিনেত্রী দীঘি বলেন, ‘আমার সবচেয়ে বেস্ট ঈদগুলো ছিল যখন আমার আম্মু ছিলেন। সেমাই থেকে শুরু করে আম্মুর হাতের সব খাবার থাকত। তবে এখন ঈদের দিনে রান্না করেন দীঘি।’
দীঘি-বাপ্পির বন্ধুত্ব নিয়ে বাপ্পি বলেন, ‘দীঘির সাথে প্রথম দেখা হয় ২০১৫-১৬–এর শিল্পী সমিতির নির্বাচনের দিন।’ কথা টেনে নিয়ে দীঘি বলেন, ‘আমার সাথে বাবা ছিল। আমরা তিনজনে মিলে একটা ছবি তুলেছিলাম, যেটা ভাইরাল হয়েছিল। সবাই ভেবেছিল পরবর্তী সিনেমা মনে হয় আমরা একসাথে করব।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর