বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

‘হিট অ্যালার্ট’–এর মেয়াদ আবার বাড়ল

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২৪, ১২:৩১

সারা দেশে আবার তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকালে এই সতর্কবার্তা জারি করা হয়েছে। এটি আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


আজ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম পরবর্তী ৭২ ঘণ্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেন। এর আগে এ মাসে তিন দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর। দ্বিতীয় দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয় ১৯ এপ্রিল। গত রোববার (২১ এপ্রিল) ২৬ দিনের বন্ধ শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল। কিন্তু তাপপ্রবাহের কারণে তা বন্ধ করে দেওয়া হয়। এখন নতুন ঘোষণা অনুযায়ী, ২৮ এপ্রিল থেকে স্কুল-কলেজ খুলবে।

মো. শাহীনুল ইসলাম আজ  বলেন, ‘আগামী তিন দিন তাপপ্রবাহ এমনটাই থাকতে পারে। এরপরও তাপপ্রবাহ কমবে এমন কথাও বলা যাচ্ছে না। আসলে এ মাসজুড়েই তাপপ্রবাহ থাকতে পারে।’


আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর