শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বৃষ্টির জন্য শায়খ আহমাদুল্লাহর ইমামতিতে নামাজ আদায়

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৪, ১৫:০৪

বৃষ্টি কামনায় রাজধানীতে শায়খ আহমাদুল্লাহর ইমামতিতে সালাতুল ইসতিসকা আদায় করা হয়েছে। নামাজ শেষে মুসল্লিদের নিয়ে খুতবা ও দোয়া করেন শায়খ আহমাদুল্লাহ।

 

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে আফতাবনগর ঈদগাহ মাঠে নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন।

এ সময় প্রাকৃতিক দুর্ভোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়। নামাজ শেষে অনাবৃষ্টি এবং অসহ্য গরম থেকে মুক্তি ও মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় তিনি বলেন, বনায়ন ধ্বংসের কারণে প্রতিবছর তাপমাত্রা বাড়ছে। এখনই সচেতন না হলে সামনের দিনে আরও বিপদে পড়তে হবে। সবুজায়ন বাড়াতে সবাইকে গাছ লাগানোর আহ্বানও জানান তিনি।

 

এর আগে সোমবার (২২ এপ্রিল) এই নামাজ আদায়ের ঘোষণা দেয়া হয় শায়খ আহমাদুল্লাহর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এক পেস্টে জানানো হয়, তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত। ওষ্ঠাগত মানুষ ও পশুপাখির জীব। হুমকির মুখে ফল ও ফসল। এসময়ে প্রয়োজন রহমতের বৃষ্টি। প্রিয়নবী (সা.) এমন অনাবৃষ্টিতে লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন এবং ইসতিসকা তথা বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করতেন। (বুখারি, মুসলিম)

আমরা দেশের সকল ইমাম-খতিব ও দায়িত্বশীলদের প্রতি সালাতুল ইসতিসকার সুন্নাহ জিন্দা করার বিনীত আহ্বান জানাই। আমরা ইনশাআল্লাহ আগামীকাল সকাল সাড়ে ৯টায় আফতাবনগর ঈদগাহ মাঠে সালাতুল ইসতিসকার সালাত আদায় করব। যারা আশেপাশে আছেন, আমাদের সঙ্গে যোগ দিতে পারেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর