শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ক্যাসিনো সম্রাটের অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৪, ১৭:০৭

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২ জুলাই দিন ধার্য করেছেন আদালত।


রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর ভারপ্রাপ্ত বিচারক ইকবাল হোসেনের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু অসুস্থ থাকায় সম্রাট আদালতে উপস্থিত হতে না পেরে সময়ের আবেদন করেন।

অন্যদিকে চার্জ গঠন শুনানির জন্য প্রস্তুত না থাকায় আইনজীবী আরও একটি সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২ জুলাই মামলার চার্জ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।

২০১৯ সালের ৬ অক্টোবর সারা দেশে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে সম্রাট ও তার সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লাা থেকে গ্রেফতার করা হয়। ২০২২ সালের ২২ আগস্ট সম্রাটের জামিন মঞ্জুর করেন আদালত।

জ্ঞাত আয়বহিভর্‚ত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর