শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

তারকা সন্তানদের জন্যই সুযোগ পাচ্ছিলেন না কৃতি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৪, ১৬:০৪

চলতি বছরটা স্বপ্নের মতো কাটাচ্ছেন কৃতি শ্যানন। প্রথম ‘তেরি বাতো মে অ্যাসা উলঝা জিয়া’, এরপর ‘ক্রু’—পরপর দুটি সিনেমা হিট। তবে সাফল্যের মধ্যেও ক্যারিয়ারের শুরুর দিকের সংগ্রাম ভুলে যাননি অভিনেত্রী। সম্প্রতি পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারকা সন্তানদের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী।


ক্যারিয়ারের শুরুতে একাধিকবার বলিউডের তারকা সন্তানেরা তাঁর তুলনায় বেশি সুযোগ পেতেন বলে জানিয়েছেন কৃতি। বিষয়টা কখনো কখনো তাঁকে হতাশাগ্রস্ত করে তুলত বলেও মন্তব্য করেন অভিনেত্রী।


কৃতি বলেন, ‘একটা সময়ে জানতাম, আমার সম্ভাবনা অনেক বেশি। আরও গভীর কোনো চরিত্রের অপেক্ষায় থাকতাম। নিজেকে নতুন করে প্রমাণ করতে চাইতাম। কিন্তু সেটা হতো না।’


পিংকভিলাকে দেওয়া সাক্ষাৎকারে কৃতি আরও বলেন, ‘ভালো কোনো চরিত্র না পেলে আপনি নিজের প্রতিভা দেখানোর যথেষ্ট সুযোগ পাবেন না। ভালো সুযোগের জন্য আমাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে।’

 

টাইগার শ্রফের বিপরীতে ‘হিরোপান্তি’ ছবিতে বলিউড অভিষেক হয় কৃতির। কৃতি জানান, তাঁর কাছে যখন কম সুযোগ ছিল, তখন তারকা সন্তানদের অনেকেই সহজেই কাজ পেতেন।


কৃতি বলেন, ‘তারকা পরিবারের সন্তানদের দেখতাম, কী সহজে কিছু না করেই কাজ পাচ্ছে। দেখে অবাক হতাম।’

অন্য একটি সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রির ঐক্য প্রসঙ্গেও মন্তব্য করেছেন ‘মিমি’ ছবির অভিনেত্রী। কৃতি বলেন, ‘শুধু করতে হবে বলে প্রশংসা করে লাভ নেই।


যদি প্রশংসা করতেই হয়, তাহলে মন থেকে করা উচিত। ইন্ডাস্ট্রিতে আমি ঐক্য দেখি না। একটা ছবি ভালো ব্যবসা করলে কতজন সত্যিই খুশি হন, তা জানি না।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর