শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

শেষ কর্মদিবসে সড়কে বাড়তি চাপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৬ জুন ২০২৩, ১১:৫৬

ঈদের আগে শেষ কর্মদিবস আজ সোমবার (২৬ জুন)। শেষ কর্মদিবসে অফিস শেষ করে গ্রামের বাড়ি ফিরবে রাজধানীর হাজার হাজার মানুষ।

 

 

ফলে বিকেলের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে গাড়ির চাপ বেড়ে যাবে ও যানজটের সৃষ্টি হবে। তবে সকালের চিত্রও ভিন্ন নয়। বিশেষ করে রাজধানীর বাস টার্মিনাল ও শহর থেকে বের হওয়ার রাস্তাগুলোতে প্রচুর গাড়ির চাপ দেখা গেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জটের পরিমাণ আরও বাড়ছে।

সোমবার (২৬ জুন) রাজধানীর শাহবাগ, বাংলামটর, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

 

দেখা যায়, সকাল থেকে রাজধানীর এসব এলাকায় যানচলাচল মোটামুটি স্বাভাবিক ছিল। তবে অন্যান্য দিনের তুলনায় গাড়ির চাপ ছিল বেশি। ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় অনেকে অফিসের নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছানোর চেষ্টা করেছেন। যেন দ্রুত বেরুতে পারেন। অফিস শেষ করে সবাই বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালমুখী হবেন। সে সময় যানজট আরও বাড়তে পারে। 

 

কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকে হালকা যানজট শুরু হয়েছে।

 

আসিফুর রহমান নামে এক ব্যক্তি বলেন, ঈদের আগে আজ শেষ কর্মদিবস। তাই একটু দ্রুতই বাসা থেকে বের হয়েছি। বাসার সবাইকে আগেই গ্রামে পাঠিয়ে দিয়েছি। বিকেল ৪টায় অফিস শেষ করে আমি সোজা গ্রামের বাড়ি রওনা হবো, সেভাবেই বের হয়েছি। এখন তো জ্যামের দেখা সেভাবে নেই, তবে বিকেলে কী হবে বলতে পারছি না।

 

এই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পরিদর্শকরা জানান, আজ রাস্তায় গাড়ির প্রচুর চাপ হবে। এখন সেভাবে চাপ না থাকলেও বিকেলে চাপ বাড়বে। ঈদযাত্রা শেষ না হওয়া পর্যন্ত এই চাপ থাকবে। তবে ট্রাফিক পুলিশ যানজট পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

 

এদিকে বাড্ডা এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, সে এলাকাতেও একই অবস্থা। যানজট নিয়ে ওই এলাকার দায়িত্বরত ট্রাফিক সার্জন দেবপ্রিয় জানান, আজ প্রচুর গাড়ি বাড্ডা হয়ে কমলাপুর ও যাত্রাবাড়ী এলাকায় যাচ্ছে। ফলে রাস্তায় গাড়ির প্রচুর চাপ। তবে গাড়ির চাপ হলেও থেমে থেমে যানবাহন চলছে। 

 

এদিকে গাবতলী বাস টার্মিনালগামী যানবাহনের চাপের কারণে নিউমার্কেট থেকে মিরপুর রোডে গাড়ির চাপ সৃষ্টি হয়েছে। এছাড়া মহাখালী বাস টার্মিনাল এলাকার আশপাশেও বেশ যানজট রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর