শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রাজধানীতে মাকে হত্যার চেষ্টা পাষণ্ড যুবকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৪ এপ্রিল ২০২৪, ১৫:৩৬

রাজধানীর দক্ষিণখানে এক পাষণ্ড ছেলে তার মাকে হত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩ এপ্রিল) দক্ষিণখানের চালাবন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম সৌরভ উদ্দিন।

 

ভুক্তভোগী নারী গুলশান আরা সুমীর ভাই সায়েম খান (সৌরভের মামা) অভিযোগ করেন, দক্ষিণখানের চালাবন এলাকার শাহকবির মাজার রোডে তার বোনের বাসা। মাস তিনেক আগে তার স্বামী ময়েজউদ্দিন সেলিম মারা যান। বাবার মৃত্যুর ২০ দিনের মাথায় এলাকার এক প্রভাবশালী লোকের মেয়েকে বিয়ে করে বাসায় আনে তার বড় ভাগনে সৌরভ।

এরপর থেকেই নেশাগ্রস্ত এই পাষণ্ড ছেলে তার মায়ের ওপর নানারকম অত্যাচার শুরু করে। এমনকি তাকে গলা টিপে হত্যার চেষ্টা করে। বিভিন্ন রকম শারীরিক ও মানসিক নির্যাতন করে তার মাকে বাসা থেকে বের করে দিতে চায় সৌরভ। তবে সন্তানের মায়ায় বাড়ি ছেড়ে যেতে রাজি হননি গুলশান আরা সুমী।

এ অবস্থায় গতকাল বুধবার সকাল ১১টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৌরভ তার মায়ের গলা টিপে হত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে এই পাষণ্ড ছেলে তার সদ্য বিয়ে করা স্ত্রীর সামনেই ঘরের দরজা-জানালা ভাঙচুর করে। এ সময় ভাঙা জানালার কাচে গুরুতর আহত হন তার মা।

সায়েম খান জানান, নেশাগ্রস্ত সৌরভের সাথে তার কোনো আত্মীয়-স্বজনও এসব বিবাদ মীমাংসার ব্যাপারে আগ্রহী নয়। বর্তমানে নির্যাতিতা সুমী তার পার্শ্ববর্তী বাবা-মায়ের বাসায় অবস্থান করছেন। এ বিষয়ে তার নানী মীমাংসার চেষ্টা করতে গেলে তাকেও অপমান করে সৌরভ। এমনকি পেপার ওয়েট ছুড়ে তাকে হত্যার চেষ্টা চালায় এবং বাসার নিচতলায় হামলা চালিয়ে ভাঙচুর করে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নির্যাতনকারী ছেলে সৌরভ যুগান্তরকে বলেন, এটা আমাদের পারিবারিক সমস্যা। আমি আমার মায়ের শরীরে হাত তুলিনি। আমার বাবা মারা গেছে গত ১৬ ডিসেম্বর। আমার বাবা আমাকে সেই শিক্ষা দেয়নি।

আপনার মা কীভাবে জখম হলেন- প্রশ্নের জবাবে অভিযুক্ত সৌরভ বলেন, আমার ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছি, গ্লাস নিক্ষেপ করাতে ওটা গিয়ে হয়তো মায়ের শরীরে লেগেছে।

ভাঙচুর কীসের জন্য করেছিলেন- জানতে চাইলে সৌরভ তার উত্তর না দিয়ে মোবাইলের লাইন কেটে দেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর