শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নগদের ২ কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৪ এপ্রিল ২০২৪, ১৩:৪৩

নরসিংদীর রায়পুরায় মোবাইল ব্যাংকিং নগদের দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ দুই কর্মীকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রায়পুরার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ ১০ ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন- পলাশ উপজেলার চরনগরদী এলাকার রশিদ পাঠানের ছেলে নগদের সুপারপাইজার দেলোয়ার হোসেন (৫০) ও একই উপজেলার ইছাখালি এলাকার মৃত আমির চাঁন মিয়ার ছেলে নগদের মাঠ কর্মী শাহিন মিয়া (২৫)।

নগদের নরসিংদী ব্রাঞ্চের ডিস্ট্রিবিউটর শহিদ মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে নগদের নরসিংদী ব্রাঞ্চ থেকে টাকা নিয়ে রায়পুরা ব্রাঞ্চে যাচ্ছিল। তারা টাকা নিয়ে হাসনাবাদ বাজার সংলগ্ন ব্রিজের কাছে পৌঁছালে ২ জন অজ্ঞাতনামা ব্যক্তি নগদের দুই কর্মীর মোটরসাইকেল রোধ করে। ওই সময় তারা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এতে বাধা দিলে নগদের সুপারপাইজার দেলোয়ার পেটে ও শাহিনের হাতে গুলি করে। পরে প্রায় ৬০ লক্ষ টাকার ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে তাদের ঢাকায় প্রেরণ করা হয়।

নরসিংদী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত শারমীন জানান, দুইজনকেই গুলিবিদ্ধ অবস্থায় আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে রায়পুরা থানার ওসি সাফায়েত হোসেন পলাশ জানান, আমি ঘটনাস্থলে এসেছি। তদন্ত শুরু করেছি। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর