শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বিজয়নগরে সংঘর্ষে আহত শতাধিক, আটক ৫

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৪ এপ্রিল ২০২৪, ১৩:২০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে। বুধবার বেলা ৩টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা ও জেলা পুলিশের একাধিক টিম ৩ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় চার পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

 

জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর মধ্যে কয়েক মাস ধরে জমি বিক্রি ও দলিল করাকে কেন্দ্র করে বিরোধ চরম আকার ধারণ করে। বুধবার দুপুরে দুই শিশুর মধ্যে ঝগড়ার জেরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে।

বিজয়নগর থানার ইন্সপেক্টর (তদন্ত) হাসান জামিল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। তারা হলো- পাইকপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে বাবুল মিয়া, হাসান আলীর ছেলে খুরশেদ আলম ওরফে আলফু, হাজীপুর গ্রামের আবদুল হাসিমের ছেলে আব্দুল বাছির, হাবিবুর রহমানের ছেলে আনাস মিয়া, খাটিংগা গ্রামের আবদুল হেমিকের ছেলে আবদুর নুর।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর