শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বিয়েতে শ্যালিকাদের খুশি করতে কত টাকা দিয়েছিলেন রণবীর?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১ এপ্রিল ২০২৪, ১৫:৩০

২০২২ সালের এপ্রিল মাসে সাত পাকে বাঁধা পড়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। যদিও তার আগে প্রায় পাঁচ বছরের প্রেম। ২০১৮ সালে আলিয়ার সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন রণবীর। করোনাকালের আগে বিয়ের ইঙ্গিতও দেন। কিন্তু কোভিড, ঋষি কাপুরের মৃত্যু—একের পর এক ঘটনার জেরে পিছিয়ে যায় বিয়ে। অবশেষে ২০২২ সালের এপ্রিল মাসে মুম্বাইয়ে বিয়ের পর্ব সারেন রণবীর-আলিয়া। পরিণতি পায় তাদের পাঁচ বছরের প্রেম সম্পর্ক।

 

তবে বিয়েটা সেরেছিলেন একেবারে ঘরোয়াভাবে। ‘ডেস্টিনেশন ওয়েডিং’ নয়, বরং যে ফ্ল্যাটে তারা একত্রবাস শুরু করেছিলেন, সেখানেই সাত পাক ঘোরেন তারা। নিমন্ত্রিত ছিলেন হাতেগোনা কয়েকজন। রণবীরের তরফে কাপুর পরিবার। আলিয়ার তরফে তার বাবা-মা ও দুই দিদি। এ ছাড়া ছিলেন আলিয়ার পাঁচ ঘনিষ্ঠ বান্ধবী। বাড়িতে হলেও যথাযথ আচার মেনেই হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান।

গায়েহলুদ, মেহেন্দি, সিঁদুরদান ও জুতা চুরি— বাদ যায়নি কিছুই। আর সেখানেই শ্যালিকাদের আবদার রাখতে গ্যাঁটের কড়ি কত খরচ হয় রণবীরের?

সম্প্রতি মা ও দিদিকে সঙ্গে নিয়ে কপিল শর্মার নতুন শোয়ে আসেন তিনি। সেখানেই নিজের বিয়ের এই গোপন কথা ফাঁস করেন অভিনেতা। আসলে রণবীর-আলিয়ার বিয়ের আয়োজনে তেমন রোশনাই না থাকায় বেশ কিছু উড়ো প্রশ্নও ভেসে বেড়িয়েছিল সেই সময়। সেগুলোর মধ্যে একটি হলো— রণবীর তার শ্যালিকাদের জুতা চুরি বাবদ কয়েক কোটি টাকা দিয়েছিলেন? তবে সেটি একেবারেই সত্যি নয় বলেই জানান অভিনেতার মা নীতু কাপুর।

মায়ের কথা রেশ ধরেই রণবীর বলেন, ‘আলিয়ার বান্ধবীরা বেশ কয়েক লাখ টাকা চেয়েছিল, শেষে কয়েক হাজার দিয়ে ঠেকিয়েছি।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর