শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নেতানিয়াহুর হার্নিয়ার অপারেশন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১ এপ্রিল ২০২৪, ১২:৪৯

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হার্নিয়ার অস্ত্রোপচার হবে। রোববার রাতে যুদ্ধকালীন মন্ত্রীসভার সঙ্গে বৈঠক শেষেই অপারেশনের টেবিলে যান তিনি।

নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় নেতানিয়াহুর চিকিৎসকরা হার্নিয়ার খোঁজ পান। রোববার (৩১ মার্চ) এই অস্ত্রোপচার হবে। এ সময় তাকে পুরোপুরি অজ্ঞান করা হবে।

অস্ত্রোপচারের পর হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, হার্নিয়ার চিকিৎসায় অস্ত্রোপচারের পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্বাস্থ্য ‘চমৎকার’ রয়েছে।

হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের পরিচালক অ্যালন পিকারস্কি সকালে এক ভিডিও বিবৃতিতে বলেন, প্রক্রিয়াটি সফলভাবে শেষ হয়েছে এবং নেতানিয়াহু জেগে আছেন, তিনি তার পরিবারের সঙ্গে কথা বলছেন এবং তার পরিস্থিতি ভালো।

এর আগে গত বছর ৭৪ বছর বয়সী রাজনীতিকের দেহে অস্ত্রোপচার করে পিসমেকার স্থাপন করা হয়েছিল।

নেতানিয়াহুর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন উপপ্রধানমন্ত্রী ইয়ারিভ লেভিন। দখলদার ইসরাইলের বিচারমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন ইয়ারিভ লেভিন।

শনিবারও নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে অনেক মানুষ জড়ো হন। তখন সেখান থেকে অন্তত ১২ জনকে গ্রেফতার করা হয়।

পদত্যাগের চাপের মধ্যেই এখন হার্নিয়ার অপারেশন করতে ছুরি-কাঁচির নিচে যেতে হচ্ছে নেতানিয়াহুকে। অপারেশন শেষে কয়েকদিন সবধরনের কাজকর্ম থেকে বিরত থাকতে হবে ইসরাইলি প্রধানমন্ত্রীকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর