বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৭ মার্চ ২০২৪, ১৫:১২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংষর্ষের ঘটনায় আহত জয়নাল (৩০) নামে এক যুবক মারা গেছেন। 

নিহত জয়নাল উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মাহাবুরের ছেলে। এর আগে সোমবার সংঘটিত সংঘর্ষে উভয়পক্ষের বাড়িঘর, দোকানপাট ভাঙচুরসহ, গবাদিপশু ও বাড়ির মালামাল লুটপাটের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের নাচোল ও গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার একটি জমি নিয়ে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মুত্তালিব হোসেন বাবরের স্থানীয় জয়নাল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার ওই জমিতে গাছ লাগাতে গেলে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে মঙ্গলবার উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় এই সংঘর্ষ চলে।

গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের বলেন, সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ পৃথক দুটি মামলা করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর