বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

টাইগারকে এক 'দিশায়' থাকতে বললেন অক্ষয়

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৭ মার্চ ২০২৪, ১২:০০

কথায় আছে যা রটে তার কিছু তো বটে! অভিনেতা টাইগার শ্রফের প্রেমজীবন হামেশাই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। একটা সময় অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন জ্যাকি পুত্র। কিন্তু ৬ বছরের সেই সম্পর্ক ভেঙে যায় ২০২২ সালে।

 

তারপরেও নাকি ‘দিশা’তেই থিতু হয়েছেন টাইগার, এমনটাই রটনা। গত বছরের মাঝামাঝি সময়ে নতুন দিশার আগমন ঘটেছে। তিনি পাটানি নন, ধানুকা। নামী প্রযোজনা সংস্থার উচ্চ পদে রয়েছে দিশা ধানুকা। সেইসূত্রেই আলাপ দুজনের। এবার দিশা নিয়েই টাইগারকে বেকায়দায় ফেললেন অক্ষয় কুমার।

শীঘ্রই ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দুজনকে। মঙ্গলবার প্রকাশ্যে এসেছে ট্রেলার। ছবির ট্রেলার লঞ্চের মঞ্চেই বেফাঁস অক্ষয়। গোটা অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত অংশ হয়ে উঠল হিন্দুস্তান টাইমসের একটি প্রশ্ন। অক্ষয় কুমার ও টাইগার শ্রফের কাছে জানতে চাওয়া হয়েছিল পরস্পরকে কী উপদেশ দিতে চান তারা।

ইন্ডাস্ট্রির সিনিয়র তথা সুপারস্টার অক্ষয়কে প্রশংসায় মুড়ে দেন টাইগার। বলেন, ‘কিছু বলার দরকার নেই। ওনার মধ্যে কোনো কমতি নেই। ওনার বয়স তো দিনদিন কমছে, প্রত্যেক তরুণ অভিনেতার অনুপ্রেরণা অক্ষয় কুমার।

এত ভালো ভালো কথা শুনেও বোমা ফাটাতে ছাড়লেন না অক্ষয়। মুচকি হেসে তার জবাব, আমি তো টাইগারকে একটা কথাই বলব, একটাই দিশায় থাকো!

অক্ষয়ের এই উপদেশ যে সহ-অভিনেতার প্রেমজীবন নিয়ে তা বুঝতে অসুবিধা হয়নি কারো। এরপরই চেষ্টা করেও হাসি চাপতে পারেননি মঞ্চে উপস্থিত বাকিরা। হাসতে হাসতে টাইগারকে জড়িয়ে ধরেন অক্ষয়। তার ঠোঁটের কোনেও তখন হাসির ঝিলিক।

‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’-য় অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে ভারতীয় সেনা অফিসারের চরিত্রে দেখা যাবে। এই ছবির পরিচালক আলি আব্বাস জাফর। ২০২৪-এর ঈদে মুক্তি পাবে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর