শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

চোখের জল তোমায় চিৎকার করে ডাকছে মা...

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৬ মার্চ ২০২৪, ১৫:৩৬

বেশ কিছুদিন অসুস্থ থাকার পর গত রোববার মারা যান চিত্রনয়িকা পূজা চেরির মা ঝর্ণা রয়। অসময়ে মাকে হারিয়ে দিশেহার হয়ে পড়েছেন তরুণ এই নায়িকা। কোনো কিছুতেই মন বসাতে পারছেন না। নিজের ফেসবুকে মাকে নিয়ে নানান অনুভূতির কথা লিখছেন। সেখানে তিনি লিখছেন, চোখের জল চিৎকার করে তার মাকে ডাকছে।


ফেসবুকে নিজের আবেগ প্রকাশ করে পূজা চেরি লিখেছেন, ‘কখনো মুখ ফুটে বলতে পারিনি মামণি, কতটা ভালোবাসি তোমায়। দুইটা দিন চলে গেল, মনে হচ্ছে দুই যুগ তুমি নেই মা। যতবারই নিশ্বাস নিচ্ছি, প্রতিটা নিশ্বাস যেন খুঁজছে তোমায়।’


চিত্রনয়িকা পূজা চেরি শিশুশিল্পী হয়ে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন। বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছেন। এরপর বড় পর্দায় নায়িকা হন তিনি। পেয়ে যান জনপ্রিয়তাও। পূজা চেরির শুটিংয়ে সব সময় মা ছায়া হয়ে পাশে থাকতেন।


মায়ের স্মৃতি মনে করে পূজা লিখেছেন, ‘আমার চোখের জল তোমায় চিৎকার করে ডাকছে। একটিবার এসো মা। না হলে পরের জন্মে কিন্তু তোমার মা হয়ে আমি আসব, পরে কিন্তু অনেক বকা দেব।’



মাকে একটিবার দেখার আকুতি জানিয়ে পূজা লিখেছেন, ‘মা মাগো রাতে যখন বালিশের সাথে মাথাটা ছোঁয়ালাম, তখন মনে হচ্ছিল, ইশসসস আর কেউ না দেখুক আমি যদি সব সময় তোমাকে দেখতে পারতাম। অন্তত কেউ কিছু বললে তোমার কাছে বিচার দিতে পারতাম। আমি তো তোমাকে দেখতে পারছি না মা, তুমি তো দেখছ।’ সব শেষে পূজা লিখেছেন, ‘শুধু আমায় পথ দেখিয়ে দিয়ো। তুমি মনে হয় বুঝতে পারছ কী বলছি আমি। ঠিক আছে? ভালো থেকো।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর