শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ইস্তানবুলে নতুন যুগ সূচনার অঙ্গীকার এরদোগানের

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৫ মার্চ ২০২৪, ১৪:৫২

তুরস্কে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ। আসন্ন নির্বাচন ঘিরে মাসব্যাপী প্রচার চালাচ্ছে দেশটির বিভিন্ন রাজনৈতিক দল। খবর ডেইলি সাবাহর।

 

এবারের স্থানীয় নির্বাচনে ইস্তানবুল থেকে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) মেয়রপ্রার্থী মুরাত কুরুম। নিজ দলের এই প্রার্থীর সমর্থনে রোববার ইস্তানবুলে এক সমাবেশে অংশ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

প্রচার সমাবেশে দেওয়া ভাষণে স্থানীয় ভোটের পর ইস্তানবুলে একটি নতুন যুগ শুরুর অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট।

এরদোগান বলেন, 'বিরোধীরা ইস্তানবুলকে ৩০ বছর পিছিয়ে দিয়েছে। তবে আমরা এই ঐতিহাসিক শহরে একটি নতুন যুগের সূচনা করব।'

 

একেপির প্রধান বিরোধী দল সিএইচপির বর্তমান মেয়র একরেম ইমামোলুকে অভিযুক্ত করে এরদোগান আরও বলেন, 'এই দল ক্ষমতায় থাকাকালীন তাদের তহবিল নষ্ট করেছে। ইস্তানবুলবাসীর ভোগান্তির সময় তারা অবকাশ যাপন করেছে।'

শহরের তুষারঝড় এবং বন্যা চলাকালীন ইমামোলু কোনো দায়িত্ব পালন করেননি বলেও জানান তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর