শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

চোখের শুষ্কতা দূর করতে যা করবেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ জুন ২০২৩, ১২:৩৬

টানা কম্পিউটারে কাজ করা, মোবাইলফোনের স্ক্রিনে তাকিয়ে বা টিভি দেখেই দিনের বেশির ভাগ সময় পার হচ্ছে। চোখের পলক ফেলার কথাও ভুলে যাই? ফলে আমাদের চোখ ক্লান্ত এবং শুষ্ক হতে পারে।

 

 

চোখ যেন শুকিয়ে না যায় তা নিশ্চিত করতে যা করতে হবে:

 

  • কম্পিউটার, ল্যাপটপ অথবা স্মার্টফোনের পর্দার ব্রাইটনেস ও কনট্রাস্টে সামঞ্জস্য রাখাটা গুরুত্বপূর্ণ

 

  • বাক্য ভালোভাবে পড়ার মতো করে ব্রাইটনেস সেট করতে হবে

 

  • ফ্রন্ট বড় করে কাজ করার অভ্যাস করলে চোখে চাপ কম পড়বে

 

  • চোখের ও ক্লান্তি দূর করতে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে

 

  • সকাল বেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে ২০ বার চোখে পানির ঝাপটা দেওয়া

 

  • একইভাবে রাতেও ২০ বার চোখে পানির ঝাপটা দিন

 

  • প্রতিবার চোখ ধোয়ার পরে অবশ্যই ভালোমানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন

 

  • রাতে আন্ডার আই ক্রিম লাগিয়ে ঘুমাতে যান

 

  • কম্পিউটারে কাজ করলে বা বই পড়ার ফাঁকে ফাঁকে চোখের ব্যায়াম করে নিন। চোখ বন্ধ করে আস্তে আস্তে খুলে দৃষ্টি চারপাশ ঘোরাতে থাকুন

 

  • ১০ সেকেন্ড দু’হাতের তালু ঘষে চোখের বন্ধ পাতার ওপর ১০ সেকেন্ড রাখুন

 

  • সূর্যের ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মি ও ধুলা থেকে রক্ষা পেতে চশমা বা সানগ্লাস ব্যবহার করুন

 

  • এক দৃষ্টিতে তাকিয়ে না থেকে মাঝে মাঝে চোখের পাতা পড়তে দিন। এতে চোখ পরিষ্কার ও পিচ্ছিল থাকবে

 

  • ক্লান্তি কাটবে এবং চোখের তলার কালি কমাতে আলু বা শসা গ্রেট করে চোখের ওপর দিয়ে ১০ মিনিট রাখুন

 

  • প্রচুর পানি পান করুন ও প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন-এ এবং ডি সমৃদ্ধ খাবার রাখুন।

 

যদি চোখ অনেক বেশি শুকিয়ে যায় অথবা চোখে কোনো সমস্যা হয়, কখনোই অবহেলা করা যাবে না। অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর