শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভিয়েতনামের প্রেসিডেন্টের পদত্যাগ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২১ মার্চ ২০২৪, ১৩:২২

পদত্যাগ করেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভ্যান থুং। মাত্র এক বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করলেন তিনি। বুধবার দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভো ভ্যান থুং এর পদত্যাগপত্র গ্রহণ করেছে তার দল ভিয়েতনামিজ কমিউনিস্ট পার্টি। খবর সিএনএনের।

এক বিবৃতিতে কমিউনিস্ট পার্টি জানিয়েছে, থুং দলের নীতি ভঙ্গ করেছেন। তার কর্মকাণ্ডের কারণে জনমতে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে দলের পাশাপাশি দেশ ও তার নিজেরও সুনাম ক্ষুণ্ন হয়েছে।

যদিও থুংয়ের ঠিক কী কী ত্রুটি ছিল তা বিবৃতিতে স্পষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি। তবে এর সঙ্গে দেশটিতে সম্প্রতি ব্যাপকভাবে শুরু করা ঘুসবিরোধী অভিযানের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

১০ বছর আগে কমিউনিস্ট পার্টির প্রাদেশিক প্রধান থাকাকালীন থুংয়ের বিরুদ্ধে ঘুস নেওয়ার অভিযোগ ছিল। আর তাই দুর্নীতি বিরোধী অভিযানে গ্রেফতার হওয়ার শঙ্কা ছিলো তার। দলের পক্ষ থেকে একে দুর্নীতিবিরোধী অভিযান বললেও অনেকেরই দাবি, এ অভিযান মূলত দলের অন্তর্গত দ্বন্দ্বের কারণে শুরু করা হয়েছে।

একদলীয় শাসনব্যবস্থার দেশ ভিয়েতনামে প্রেসিডেন্টের পদটি আনুষ্ঠানিকমাত্র। এটি দেশটির শীর্ষ চারটি পদের একটি। দল ও শাসনসংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে দলের কেন্দ্রীয় কমিটি দ্য সেন্ট্রাল পার্টি কমিটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর