বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

তৃপ্তি আর ভিকি এবার ‘ব্যাড নিউজ’-এর জুটি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ মার্চ ২০২৪, ১৫:২৯

প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনের কমেডি সিনেমা ‘গুড নিউজ’ মুক্তির পর সুপারহিট হয়েছিল। সেটা ২০১৯ সালের কথা। সিনেমাটিতে অভিনয় করেন অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, কিয়ারা আদভানি ও দিলজিৎ দোসাঞ্জ। পাঁচ বছর পর আসছে সেই সিনেমার নতুন কিস্তি।


বলিউড হাঙ্গামা জানিয়েছে, ধর্মা প্রোডাকশনের নতুন সিনেমাটির নাম ‘ব্যাড নিউজ’। গতকাল ধর্মা প্রোডাকশনের অফিশিয়াল টুইটার থেকেও সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছে।


তবে এই সিনেমায় আগেরটির অভিনয়শিল্পীদের দেখা যাবে না। ‘ব্যাড নিউজ’-এ অভিনয় করেছেন ভিকি কৌশল, তৃপ্তি দিমরি ও অ্যামি ভির্ক।

জানা গেছে, আগের ‘গুড নিউজ’-এর মতো এটিও হতে যাচ্ছে কমেডি ঘরানার সিনেমা, তবে এবার এতে ভিন্ন মাত্রা যুক্ত হবে। প্রযোজনা সংস্থাটি আশা করছে, ‘গুড নিউজ’-এর মতো এবারের ‘ব্যাড নিউজ’ও পছন্দ করবেন দর্শকেরা।

ছবিটি পরিচালনা করবেন আনন্দ তিওয়ারি। ‘গুড নিউজ’ পরিচালনা করেছিলেন রাজ মেহতা। ৭০ কোটি রুপি বাজেটের সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ৩০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর