শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ফেসবুক রিলসে ভিউ বাড়ানোর উপায় যেনে নিন

প্রযুক্তি ডেক্স

প্রকাশিত:
২৪ জুন ২০২৩, ২১:৪৫

বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। ফেসবুকের জনপ্রিয় ফিচার হচ্ছে রিলস। ছোট-বড়, নারী-পুরুষ সবাই মেতেছেন রিলস তৈরি এবং শেয়ারে। দিনে ৫-৬টি রিলসও শেয়ার করেন অনেকে। হাজার হাজার ভিউ এবং কমেন্ট পড়ছে সেসব রিলসে।

মূলত টিকটককে টেক্কা দিতেই রিলস ফিচার এনেছিল ফেসবুক। ইনস্টাগ্রামে এই সুবিধা যুক্ত হয়েছে আরও আগে। রিলস তৈরি করে মাসে লাখ লাখ টাকা আয় করা যায়। রিলস থেকে টাকা আয় করার একাধিক সুযোগ দিচ্ছে ফেসবুক। এজন্য অবশ্য আপনার ফেসবুকের রিলস ভিডিওতে নির্দিষ্ট পরিমাণ ভিউ থাকতে হবে। তবেই হবে আয়।

চলুন দেখে নেওয়া যাক রিলসে ভিউ বাড়ানোর উপায়-

জনপ্রিয় অডিও ট্র্যাক ব্যবহার করুন। নিজেদের ফেসবুকের রিল ভিডিওর ভিউ বাড়াতে প্রথমেই জনপ্রিয় গান এবং মিউজিক বাছাই করা দরকার। এর ফলে অন্যেরা সেই রিলের প্রতি বেশি করে আকৃষ্ট হবেন। সম্প্রতি যে সব গান বেরিয়েছে অথবা যে সব গান ট্রেন্ডিং, সেগুলোই রিল বানানোর ক্ষেত্রে ব্যবহার করুন। এতে সেই রিলসের ভিউ বাড়বে।

ভালো কনটেন্ট ক্রিয়েট করুন। রিল ভিডিও তৈরির সময় মাথায় রাখা দরকার যে সব সময় ক্রিয়েটিভ রিল তৈরি করা উচিত। এমন কনটেন্ট তৈরি করা উচিত যার প্রতি সহজেই অন্যেরা আকৃষ্ট হবে। এই ক্ষেত্রে ট্রেন্ডিং টপিকের উপরে কনটেন্ট ক্রিয়েট করলে ভিউ সংখ্যা নিজে থেকেই বেড়ে যাবে।

আরও পড়ুন: ফেসবুক রিলস থেকে আয় করার ৪ উপায়

ভিউ বাড়াতে হ্যাশট্যাগ ব্যবহার করুন। কনটেন্ট পোস্ট করার সময় যথাযথ হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে কনটেন্টের সঙ্গে মিলিয়ে উপযুক্ত হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।

নিয়মিত রিলস আপলোড করুন। ফলে দর্শকের সংখ্যা বাড়তে সুবিধা হবে। কারণ দর্শকের কাছে একবার আপনার কন্টেন্ট ভালো লাগলে তারা বেশি বেশি আপনার ভিডিও দেখবে।

অবশ্যই ভালো ক্যাপশনের ব্যবহার করুন। ভিডিও আকর্ষণীয় করে তোলার জন্য একটি উপযুক্ত ক্যাপশনের ব্যবহার করা উচিত। যা ভিউ বাড়াতে সাহায্য করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর