শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পাবনায় চরমপন্থি দলের সাবেক নেতাকে গুলি করে হত্যা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৮ মার্চ ২০২৪, ১৪:৪৭

পাবনা সদর উপজেলার গয়েশপুরে আবদুর রাজ্জাক শেখ (৩৮) নামে চরমপন্থি দলের সাবেক এক আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার রাত ১১টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের মানিকনগর বাজার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রাজ্জাক শেখ গয়েশপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের মৃত আজিজুল শেখের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকার) আঞ্চলিক নেতা ছিলেন। ৫ বছর আগে পাবনা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে অন্যান্য চরমপন্থির সঙ্গে আত্মসমর্পণ করেছিলেন তিনি। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পূর্ব বিরোধের জেরেই তাকে হত্যা করতে পারে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ইফতার করে তারাবিহ নামাজ পড়ে চা খাওয়ার জন্য মানিকনগর বাজারে যান আবদুর রাজ্জাক। এর পর সেখানকার একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। এ সময় দুটি মোটরসাইকেলযোগে ৫-৬ জন মুখোশধারী যুবক এসে তাকে পর পর তিনটি গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, নিহত আবদুর রাজ্জাক নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। কে বা কারা তাকে হত্যা করেছে সেটি এখনো জানা সম্ভব হয়নি। হত্যারহস্য উদ্ঘাটনে পুলিশ মাঠে কাজ করছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর