বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

শ্রীলঙ্কার পেস বোলিং কোচ হলেন পাকিস্তানের আকিব জাভেদ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৬ মার্চ ২০২৪, ১৬:৩২

শ্রীলঙ্কার পেস বোলিং কোচ হলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ও কোচ আকিব জাভেদ। এখন থেকেই দলের সঙ্গে কাজ করবেন তিনি। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন আকিব জাভেদ। আগামী সপ্তাহেই শ্রীলঙ্কার উদ্দেশে পাকিস্তান ছাড়বেন এই পেসার।

শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে বলেছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট জাতীয় দলের বোলিং কোচ হিসেবে পাকিস্তানের সাবেক পেস বোলার আকিব জাভেদের নাম ঘোষণা করছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষের আগ পর্যন্ত তিনি দলের সঙ্গে কাজ করবেন।’



৫১ বছর বয়সী জাভেদ ২০১৭ সাল থেকে লাহোর কালান্দার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর অধীনে ২০২২ ও ২০২৩ সালে পিএসএল জেতে লাহোর। যদিও এই মৌসুমে তাঁর দল টুর্নামেন্ট শেষ করেছে পয়েন্ট তালিকার শেষে থেকে।


এর আগে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন জাভেদ। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের বোলিং কোচও ছিলেন তিনি। ২০১২ সালে সেই দায়িত্ব ছাড়ার পর সংযুক্ত আরব আমিরাতের প্রধান কোচ ও বোলিং কোচের দায়িত্ব নেন। ওই সময়েই আরব আমিরাত ওয়ানডে মর্যাদা পায়, ২০১৫ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। ২০০৪ সালে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন দলের কোচও ছিলেন তিনি।

আকিব জাভেদ পাকিস্তানের হয়ে ১৬৩টি ওয়ানডেতে ১৮২ উইকেট ও ২২ টেস্টে ৫৪টি উইকেট নিয়েছেন। ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের সদস্য ছিলেন আকিব জাভেদ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর