শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

চমকে দেওয়া সেই চরিত্রে অভিনয় করে আবার অস্কার জিতলেন এমা স্টোন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৩ মার্চ ২০২৪, ১৫:২৮

গত বছরের ভেনিস উৎসবে প্রিমিয়ারের পর থেকেই সমালোচকেরা প্রশংসা করেছেন সিনেমাটির। পরে তো ইয়োর্গস লান্থিমোসের ‘পুওর থিংস’ উৎসবে সেরা সিনেমার পুরস্কারও জিতে নেই। এবার অস্কারে সিনেমাটির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন এমা স্টোন। খবর এএফপির

 

বাংলাদেশ সময় সোমবার ভোর থেকে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। সেখানে গত বছরের আলোচিত সিনেমা ‘ওপেনহেইমার’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার জেতেন ক্রিস্টোফার নোলান। একই সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পান কিলিয়ান মার্ফি।

‘সিনেমার কেন্দ্রীয় চরিত্র বেলা ব্যাক্সটার এক দুর্দান্ত সৃষ্টি—এমা স্টোন ছাড়া চরিত্রটি পর্দায় তুলে ধরা সম্ভব হতো না। এটি আসলে তারই সিনেমা—ক্যামেরার সামনে ও ক্যামেরার পেছনে’—ভেনিস উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) জেতার পর এভাবেই সিনেমার প্রধান অভিনেত্রী এমা স্টোনের প্রশংসায় পঞ্চমুখ হন পরিচালক ইয়োর্গস লান্থিমোস।

গত ১ সেপ্টেম্বর ভেনিসে সিনেমাটি প্রিমিয়ারের পর থেকেই। প্রদর্শনীর পর আট মিনিট স্ট্যান্ডিং ওভেশন পায় সিনেমাটি। ১৯৯২ সালে প্রকাশিত একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটির প্রেক্ষাপট ভিক্টোরিয়ান যুগে নারী স্বাধীনতা। ছবির গল্প বেলা ব্যাক্সটার নামে এক তরুণীর।

খ্যাপাটে এক বিজ্ঞানীর মাধ্যমে নতুন জীবন পায় সে, এরপর শুরু হয় এক ব্যতিক্রমী যাত্রা।

ভেনিসে প্রিমিয়ার ও প্রেক্ষাগৃহে মুক্তির পর আলোচনায় আসে সিনেমাটিতে থাকা কিছু খোলামেলা দৃশ্য। এমা স্টোনের মতো হলিউডের প্রথম সারির তারকার পর্দায় এসব দৃশ্যে অভিনয় চমকে দিয়েছে খোদ সমালোচকদেরও।

এক সাক্ষাৎকারে নির্মাতা বলেছিলেন, ‘নগ্নতা এ সিনেমার জন্য খুবই প্রয়োজনীয় ছিল। আমরা আত্মবিশ্বাসী ছিলাম, এমাকে নিয়ে কোনো সমস্যা হবে না। ওকে এ সম্পর্কে বলার পর উত্তর দেয়, পর্দায় বেলার জন্য সবকিছু করতে সে প্রস্তুত।’ এমাও জানান, পুরো সিনেমাটি ঠিকঠাক করতে তিনি ও পরিচালক সম্পূর্ণ সৎ ছিলেন। সততা থেকে তৈরি হয়েছে ‘পুওর থিংস’।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর