বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

চান্দিনায় মাছবোঝাই ট্রাক উল্টে ৪ জন নিহত

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১২ মার্চ ২০২৪, ১৪:০৫

কুমিল্লার চান্দিনায় মাছবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলাশহর এলাকার আরএনআর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদরের বাসিন্দা রফিকুল ইসলাম (২৩), ভোলার মনপুরার রহমানপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে হাবিবুর রহমান (৩২), আবদুল হামিদের ছেলে আক্তার হোসেন (৩৫) ও খোরশেদ হাওলাদারের ছেলে মনির হোসেন (২৮)।


দুর্ঘটনার পর হতাহত ব্যক্তিদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা–পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে ঢাকাগামী সামুদ্রিক মাছবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বেলাশহর এলাকায় আরএনআর সিএনজি ফিলিং স্টেশনের সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাছ বোঝাই একটি ট্রাকটি উল্টে যায়। মাছের খাঁচার নিচে চাপা পড়ে চার মাছ ব্যবসায়ী ঘটনাস্থলে মারা যান। অন্য তিন মাছ ব্যবসায়ী গুরুতর আহত হন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম মোল্লা বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ও চালকের সহকারী পলাতক। লাশ, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাছ থানা হেফাজতে রাখা হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর