শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভালোবাসায় ভালোবাসা বাড়ে, বলছেন ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১২ মার্চ ২০২৪, ১২:৫৪

ভারতীয় তারকা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত অন্য নারীদের অভিনয়ে সুযোগ করে দিতে প্রযোজনা শুরু করেছেন। নতুন এই প্রযোজনা সংস্থার ক্রিয়েটিভ হেড হিসেবে কাজ করবেন ঋতুপর্ণা।

 

পূর্ণদৈর্ঘ্যের ছবির পাশাপাশি বিভিন্ন সামাজিক বিষয়কে কেন্দ্র করে স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং তথ্যচিত্রও তৈরি করবে তার সংস্থা। প্রথম ছবির কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। ছবির প্রধান চরিত্রে আছেন ঋতুপর্ণা।

রোববার নতুন এ প্রযোজনা সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৈতী ঘোষাল, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, প্রযোজক ফিরদৌসুল হাসান প্রমুখ।

নতুন এই উদ্যোগ নিয়ে ঋতুপর্ণা বলেন, আমি সব জিনিসকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখতেই পছন্দ করি। আমার টিমের সদস্যরা আমার পরিবার। তাদের যাতে ভালো হয় তা কেন চাইব না। আসলে, ভালোবাসায় ভালোবাসা বাড়ে।

অভিনেত্রী আরও বলেন, জীবন অনেক ছোট। তাই নিজেদের মধ্যে মারামারি করে লাভ নেই। তাহলে আমরা কেউ এগোতে পারব না।

তিনি আরও বলেন, এখন হয়তো আমি সব সিদ্ধান্ত নেই। কিন্তু আমি চাই, ওরাও যেন নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে পারে। কারণ আমি তো সারা জীবন থাকব না।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর