বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বলিউড তারকার অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৭ মার্চ ২০২৪, ১৬:১১

০৬ মার্চ  বুধবার রাতে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন লেগেছিল। জ্যাকুলিনের অ্যাপার্টমেন্টে আগুন লাগার খবরে তাঁর অনুরাগীরা রীতিমতো উদ্বিগ্ন ছিলেন। জানা গেছে, এই বলিউড অভিনেত্রী একদম ঠিক আছেন।

জ্যাকুলিন মুম্বাইয়ের পালি হিল এলাকার নভরোজ হিল সোসাইটির বাসিন্দা। নার্গিস দত্ত রোডের এই অভিজাত ১৭ তলা অ্যাপার্টমেন্টের ১৫ তলায় থাকেন তিনি। ০৬ মার্চ  রাত আটটা নাগাদ এই ভবনে ভয়াবহ আগুন লাগার কথা শোনা গিয়েছিল। জ্যাকুলিনের ঠিক ওপরতলার ফ্লোর থেকে আগুন আর কালো ধোঁয়া দেখা গিয়েছিল। নগর নিগমের এক কর্মকর্তা জানান যে আগুনকে নিয়ন্ত্রনে আনতে দেঢ় ঘণ্টার বেশি সময় লেগেছে। ফায়ার সার্ভিসের কমপক্ষে চারটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। রাত ৯ বেজে ৩৫ মিনিট নাগাদ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এ ঘটনায় কেউ আহত হননি বলে সরকারি কর্মকর্তা জানান। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ঘটনাটি নিয়ে এখন তদন্ত চলছে।



জ্যাকুলিনের ঠিক ওপরতলার ফ্লোর থেকে আগুন আর কালো ধোঁয়া দেখা গিয়েছিল কোলাজ
মুম্বাইয়ের বান্দ্রার পালি হিল এলাকায় সাইফ আলী খান, কারিনা কাপুর খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, ইমরান হাশমি, সঞ্জয় দত্তসহ আরও অনেকে থাকেন। এর কিছু দূরেই থাকেন সালমান খান আর শাহরুখ খান।


এদিকে জ্যাকুলিন হলিউডে অভিষেকের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এক হলিউড ছবিতে তাঁকে অ্যাকশন আইকন জিন-ক্লড ভ্যান ড্যামের সঙ্গে দেখা যাবে। জ্যাকুলিন কিছু দিন আগেই এই অভিনেতার সঙ্গে তাঁর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। এ ছাড়া জ্যাকুলিনকে শিগগিরই অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে দেখা যাবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর