শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বিয়ে করছেন বনি-কৌশানী!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ মার্চ ২০২৪, ১৮:৩৯

টালিগঞ্জ থেকে জামনগর, সব জায়গায় বিয়ের আবহ। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিংয়ের রেশ এখনো চলছে। এদিকে রেজিস্ট্রি করে বিয়ে সেরেছেন অনুপম রায় ও প্রস্মিতা পাল। কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ রেজিস্ট্রির পর অবশ্য আনুষ্ঠানিকভাবেই সাত পাকে বাধা পড়েছেন।

 

টালিউডের অন্যতম পাওয়ার কাপল বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। অন স্ক্রিন টু অফ স্ক্রিন কেমেস্ট্রি ভক্তদের মন ছুঁয়ে যায় বারবার। তারকা কাপল সোশ্যাল মিডিয়াতেও ভীষণ সক্রিয়।

বনি-কৌশানীর সমাজমাধ্যমের পেজে চোখ রাখলে দেখা যায় তাদের নিত্য-নতুন ছবি আর রিল ভিডিও। তারা দুজনেই ভ্রমণ পিপাসু। হাতে হাত রেখে ঘুরতে যান লাভ বার্ডস। অনেকদিন ধরেই ইন্ডাস্ট্রির কানাঘুষা তারা নাকি খুব শিগগিরই বিয়ে করছেন। চর্চার মাঝে বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেতা।

বনি বলেন, ‘২০২৪- এ বিয়ের কোনো প্ল্যানই নেই। তবে আমরা ২০২৫- এ বিয়ে করার একটা ভাবনাচিন্তা করছি। দুজনের বাড়ি থেকেই বিয়ের সিদ্ধান্তটা আমাদের ওপরই ছেড়ে দিয়েছে। কাজের শিডিউল বুঝে প্ল্যানিংটা করতে হবে। সেই সময় বেশ কয়েকদিন ছুটি লাগবে। আর ২০২৫-এর শেষে অর্থাৎ শীতে বিয়ে করার বিশেষ কারণটা হল ভারি জামাকাপড় পরতে কোনো কষ্ট হবে না। বিয়ের পাকা কথা হতে দেরি আছে। আপাতত আমরা দুজনে এটা প্ল্যানিং করেছি। আরো একটা ইচ্ছে রয়েছে ডেস্টিনেশন ওয়েডিংয়ের। আমরা দুজনেই এটা ভীষণ পছন্দ করি। তবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’

রাজ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ ‘আবার প্রলয়ে’ কৌশানীর পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ প্রত্যেকে। মূলধারার বাণিজ্যিক ছবির পরিচিত মুখ কৌশানী। বেশিরভাগ ছবিতেই বনির সঙ্গে জুটি বেঁধেছেন। তারকা জুটির বিয়ের খবরে খুশি ভক্তরা। বনি-কৌশানীর বিয়ের খুঁটিনাটি জানতে আগ্রহী ফ্যানেরা। বিশেষ করে তাদের ওয়েডিং লুক আর হানিমুন ডেস্টিনেশন। যদিও সেগুলো জানার জন্য এখন বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। আপাতত বিয়ের প্ল্যানিং প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেই জানিয়েছেন বনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর