শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মুন্সিগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৫ মার্চ ২০২৪, ১২:৩৮

মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে ছাত্রলীগের সাবেক এক নেতা মারা গেছেন। ০৪ মার্চ  সোমবার রাত ১১টার দিকে শহরের মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করেছে।

নিহত উজ্জ্বল মোল্লা (৪২) শহরের মাঠপাড়া এলাকার শাহজাহান মোল্লার ছেলে। তিনি মুন্সিগঞ্জ পৌরসভায় তৃতীয় শ্রেণির কর্মী হিসেবে কাজ করতেন। তিনি মুন্সিগঞ্জ শহর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। আটক দুজন হলেন শহরের ডিশলাইনের ব্যবসায়ী হুমায়ুন হোসেন ও তাঁর ভাই মোহাম্মদ সোহেল।


নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল ও তাঁর পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল তাঁদের দুই স্বজনের। ওই দুই স্বজনের হয়ে কাজ করছিলেন শহরের দক্ষিণ কোটগাঁও এলাকার ডিশ ব্যবসায়ী হুমায়ুন। ওই জমি জোর করে দখলের চেষ্টা করে যাচ্ছিলেন হুমায়ুন। এর জের ধরে ০৪ মার্চ রাত ১১টার দিকে হুমায়ুন ও তাঁর ছোট ভাই সোহেলের নেতৃত্বে ১০-১২ জন উজ্জ্বলের মাঠপাড়ার বসতবাড়িতে হামলা চালান। তাঁরা উজ্জ্বলকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে উজ্জ্বলকে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যান তাঁরা। পরে স্থানীয় লোকজন উজ্জ্বলকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ফেরদৌস হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তি মারা যান।

 

নিহত ব্যক্তির ভাই রাজু মোল্লা বলেন, ‘জমির বিরোধ নিয়ে অসংখ্যবার পৌরসভায় সালিস হয়েছে। শেষ পর্যন্ত ভূমি অফিস পর্যন্তও গড়িয়েছে। আমরা বলেছি আইন অনুযায়ী যা সিদ্ধান্ত হয়, তা মেনে নেব। হুমায়ুন জোর করে জমি দখল করতে এসেছিল। তারা বাড়িতে ফাঁকা গুলি করেছে। আমাকে ও আমার ভাইকে বেদম মারধর করেছে।’

নিহত উজ্জ্বলের স্ত্রী রুবিনা আক্তার বলেন, ‘তাঁরা জায়গা দখল করতে গিয়ে আমার স্বামীকে মেরেই ফেলল। আমার দুটি ছোট বাচ্চা নিয়ে কোথায় যাব? আমাদের কে দেখবে? হত্যাকারীদের ফাঁসি চাই।’

ঘটনার পর পর অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন ও তাঁর ভাই সোহেলকে আটক করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সিগঞ্জ সদর সার্কেল) খায়রুল হাসান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। কিল, ঘুষি দিলে যেমন হয়, মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে তেমন রক্ত জমাটের চিহ্ন রয়েছে। তবে কী কারণে মারা গেছেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তা নিশ্চিত হওয়া যাবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর