শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বিয়ে করেছেন তাপসী, বর অলিম্পিকে পদকজয়ী খেলোয়াড়

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:৫৬

তাঁদের প্রেম চলছে ১০ বছরের বেশি সময় ধরে। প্রেম থেকে এবার শুভ পরিণয়ের দিকে এগোচ্ছেন শাহরুখ খানের এই নায়িকা। মার্চের শেষের দিকে বলিউড অভিনেত্রী তাপসী পান্নু বিয়ে করতে চলেছেন। পাত্র তাঁর দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বোয়ে।
কিছুদিন আগেই বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং আর চিত্রনির্মাতা জ্যাকি ভগনানি সাত পাকে বাঁধা পড়েছেন। তাঁদের বিয়ের সানাইয়ের রেশ কাটতে না কাটতেই বিটাউনে আরেক বিয়ের খবর শোনা যাচ্ছে। তবে তাপসীর বিয়েতে সানাইয়ের পাশাপাশি পাশ্চাত্য সংগীতের সুর শোনা যাবে বোধ হয়। কারণ, পাত্র ভিনদেশি। ম্যাথিয়াস বোয়ে ডেনমার্কের বাসিন্দা আর তিনি ব্যাডমিন্টন খেলোয়াড়।
মার্চের শেষের দিকেই তাপসী আর ম্যাথিয়াসের চার হাত এক হবে বলে শোনা যাচ্ছে। পাত্র বিদেশি হলেও দেশের মাটিতে বিয়ে করতে চলেছেন তাপসী। আর এ ক্ষেত্রে তিনি বিটাউন নায়িকাদের পথ ধরে হাঁটতে চলেছেন বলে শোনা যাচ্ছে।

রাজস্থানের উদয়পুর শহরে তাপসী আর ম্যাথিয়াসের বিয়ের আসর বসবে। তবে তাঁদের বিয়েতে সে রকম কোনো আড়ম্বর হবে না। এই যুগল বিটাউনের চাকচিক্যের বাইরে গিয়ে ঘরোয়াভাবে নাকি বিয়ে করবেন। তাঁদের বিয়েতে বিটাউনের চেনা মুখ খুব কম দেখা যাবে বলে শোনা যাচ্ছে। তাপসী চান যে প্রিয়জন আর আত্মীয়স্বজনদের মধ্যে বিয়েটা সেরে ফেলতে। এদিকে আরও খবর যে শিখ ও খ্রিষ্টান দুই রীতি মেনে তাঁরা বিয়ে করবেন। কারণ, পাত্রী শিখ পরিবারের কন্যা আর পাত্র ক্যাথলিক।


তাপসী পান্নু  মুম্বাই প্রতিনিধিকে নিজের বিয়ের প্রসঙ্গে স্পষ্ট জানিয়েছিলেন যে বিটাউনের কাউকে তিনি বিয়ে করতে চান না। আর তিনি চান না ‘সিনেমা’-কে বাড়িতে নিয়ে আসতে, মানে বাড়িতে সিনেমা নিয়ে আলাপ আলোচনা চান না অভিনেত্রী। সত্যি সত্যি সে পথেই হাঁটছেন এই বলিউড অভিনেত্রী।
ম্যাথিয়াসের সঙ্গে ১০ বছরের প্রেমের সম্পর্ক নিয়ে কখনো খুব বেশি কথা বলেননি তাপসী। আবার ম্যাথিয়াসের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেননি এই অভিনেত্রী। অলিম্পিকে রুপার পদকজয়ী এই ব্যাডমিন্টন খেলোয়াড়ের সঙ্গে তাপসীর পরিচয় খেলার মাঠেই।

তাঁদের সম্পর্ক বন্ধুত্ব, প্রেম, এখন শুভ পরিণয়ের পথে। এখন ম্যাথিয়াস ভারতীয় ব্যাডমিন্টন দলের ডবলস কোচ হিসেবে নিযুক্ত আছেন।


তাপসীকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ‘ডানকি’ ছবিতে শাহরুখ খানের নায়িকা হিসেবে। ‘ডানকি’র পর থেকে বলিউডের সবচেয়ে চর্চিত নায়িকাদের মধ্যে এখন একজন তাপসী পান্নু। এখন তিনি অক্ষয় কুমারের সঙ্গে ‘খেল খেল মে’ ছবির শুটিংয়ে ব্যস্ত। এ ছাড়া তাঁর ঝুলিতে আছে ‘ওহ লাড়কি হ্যায় কাহাঁ’, ‘ফির আয়ি হাসিনা দিলরুবা’ ছবি দুটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর