বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

পুবাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:৩৩

গাজীপুর মহানগরীর পুবাইলে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পুবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের করমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মো. হাবিব (১৮)। তিনি টঙ্গী পূর্ব থানার মরকুন মধ্যপাড়া এলাকার বাসিন্দা। হাবিব পুবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ছিলেন।


স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে মো. হাবিব মোটরসাইকেলে করে পুবাইলের মীরেরবাজারের দিকে যাওয়ার সময় একটি ইজিবাইক তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গেলে নরসিংদী থেকে আসা ঢাকাগামী পুবাইল পরিবহন লিমিটেডের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, করমতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বাস ও বাসের চালককে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর